1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
ঝিনাইদহে জাতীর জনক বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস পালিত - দৈনিক শিরোমনি | shiromoni.com
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহে গ্যাস সংকট: ২০ কারখানার শ্রমিকদের ছুটি জলাবদ্ধতা থেকে মুক্তি পেল সাদিপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটালীপাড়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ঢাকা-মোংলা-ঢাকা রুটে নতুন একটি আন্তঃনগর ট্রেন গোপালগঞ্জে ডিবির অভিযানে ইয়াবা উদ্ধার, আটক ২জন বরগুনায় পায়রা নদীতে গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্রীর লাশ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় গান বাজানো নিয়ে সংঘর্ষ,পুলিশসহ আহত ৩০ নরসিংদীরতে মাদক সেবনের সময় পুলিশ সদস্যসহ আটক ৪ ভূরুঙ্গামারীতে জিপিএ -৫ প্রাপ্ত শিফা বিনতে সাঈদ এর সংবর্ধনা চট্টগ্রামে পুলিশ দেখে প্রাইভেটকার রেখে পালিয়েছে মাদককারবারিরা

ঝিনাইদহে জাতীর জনক বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
Spread the love
ঝিনাইদহ প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ নানা কর্মসূচীর মধ্য দিয়ে ঝিনাইদহে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৭ টায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সেখান থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রেরণা একাত্তর চত্বরে গিয়ে শেষ হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অপর্ণ করা হয়। সেসময় জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপি, সহ-সভাপতি শফিকুল ইসলাম অপুসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসনের আয়োজনে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে উজির আলী স্কুল মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে কেক কেটে বঙ্গবন্ধু জন্মদিন পালন করা হয়। এর আগে শান্তির প্রতিক পায়রা ও বেলুন উড়িয়ে ৭ দিন ব্যাপী মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার উদ্বোধন করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক মনিরা বেগম’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপি। বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খালেদা খানম, পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, স্থানীয় সরকারের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মকবুল হোসেন। আলোচনা সভায় বক্তারা, বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করে দেশ গড়তে সকলের প্রতি আহ্বান জানান। জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ মেলা চলবে আগামী ২৩ মার্চ পর্যন্ত। ৭ দিন ব্যাপী এ মেলায় বিভিন্ন সরকারি, বেসরকারি দপ্তরের ৫১ টি স্টল স্থান পেয়েছে। এছাড়া জেলার বিভিন্ন স্থানে র‌্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস পালিত হয়েছে।
print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares