1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত - দৈনিক শিরোমনি | shiromoni.com
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনামঃ

খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

জিয়াউল ইসলাম খুলনা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
  • আপডেট : রবিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২২
Spread the love
জিয়াউল ইসলাম খুলনা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির ফেব্রুয়ারি মাসের সভা আজ (রবিবার) সকালে জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষ থেকে অনলাইনে অনুষ্ঠিত হয়।সভায় পুলিশ সুপার মোঃ মাহবুব হাসান বলেন, বর্তমানে অপরাধ সংঘটনের পেছনে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব দেখা যাচ্ছে। খুলনার সার্বিক অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে অপমৃত্যু প্রতিরোধে সবাইকে আরও সজাগ হতে হবে।মহিলা বিষয়ক দপ্তরের উপপরিচালক হাসনা হেনা জানান, গতমাসে জেলায় পাঁচটি বাল্যবিবাহ প্রতিরোধ করা হয়েছে। সচেতনতা বৃদ্ধি ও আত্মহত্যার প্রবণতা হ্রাস করতে উঠান বৈঠক কার্যক্রম চলমান রয়েছে।ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক একেএম ফজলুর রহমান জানান, মসজিদে স্বাস্থ্যবিধি মানা ও মাস্ক পরিধানের বিষয়ে তার দপ্তর থেকে প্রতি সপ্তাহে ইমামদের নিদের্শনা দেয়া হচ্ছে।সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জনপ্রতিনিধি ও স্থানীয় ব্যক্তিদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন। পরিবেশ ও কৃষির স্বার্থে উপকূলীয় এলাকায় বেডিবাঁধ কেটে লবণ পানি প্রবেশ করানোর সুযোগ নেই। এরূপ কাজের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। করোনার প্রকোপ কিছুটা কমলেও বিষয়টিকে হালকাভাবে নেয়া ঠিক হবে না। সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে এবং টিকা গ্রহণ করতে হবে।অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পুলক কুমার ম-ল সভায় বিগত মাসে খুলনা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন। এসময় জানানো হয়, খুলনা জেলা অধিক্ষেত্রে বিগত জানুয়ারি মাসে ১৩৬ টি মামলা দায়ের করা হয়েছে যা বিগত ডিসেম্বর মাসে জেলায় দায়ের হওয়া মামলা থেকে ৫টি কম। খুলনা মহানগরী অধিক্ষেত্রে জানুয়ারি মাসে ১৫৭ টি মামলা দায়ের হয়েছে যা বিগত ডিসেম্বর মাসে দায়ের হওয়া মামলা হতে ১৬টি বেশি। সভায় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা অনলাইনে যুক্ত ছিলেন।
print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares