স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ফরিদপুরে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা
রবিউল হাসান রাজিব ফরিদপুর প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
আপডেট :
সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
Spread the love
রবিউল হাসান রাজিব ফরিদপুর প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ ১০ই জানুয়ারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সকাল ১১ঃ০০ টায় জাতীয় শ্রমিকলীগ ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক গোলাম মোঃ নাসির ও সদস্য সচিব মোঃ ইমান আলী মোল্লার নেতৃত্বে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।দিবসটি উপলক্ষে সকালে পনেরো হাজার মাস্ক বিতরণ করা হয়েছে জেলা উপজেলার বিভিন্ন পর্যায়ের শ্রমিকদের মধ্যে।পনেরো হাজারের বেশি মানুষের উপস্থিতিতে ফরিদপুর পৌরসভার মহিম স্কুলের সামনে থেকে আলীপুর মোড়ের লাভলু সড়ক হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয় ঘুরে জনতার মোড়ে ইমাম উদ্দিন স্কয়ারে এসে বর্নাঢ্য র্যালী শেষ হয়।এরপর এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ আলোচনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ ফরিদপুর জেলা শাখার আহবায়ক গোলাম মোঃ নাছির ও সদস্য সচিব মোঃ ইমান আলী মোল্লা।এর আগে ফরিদপুর জেলা আওয়ামীলীগের নের্তৃত্বে সকাল ৯ টায় দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন ও পুষ্পমাল্য অর্পণ অনুষ্ঠান পালিত হয়েছে।