1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
ইউক্রেন ইস্যুতে পশ্চিমাদের প্রতি সামরিক পদক্ষেপের হুমকি পুতিনের - দৈনিক শিরোমনি | shiromoni.com
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনামঃ

ইউক্রেন ইস্যুতে পশ্চিমাদের প্রতি সামরিক পদক্ষেপের হুমকি পুতিনের

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১
Spread the love

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ার করেছেন যে, ইউক্রেন সংঘাত নিয়ে পশ্চিমাদের অবন্ধুসুলভ পদক্ষেপের জবাবে রাশিয়া সামরিক পদক্ষেপ নেয়ার জন্যে প্রস্তুত।

পুতিন গত কয়েক সপ্তাহ ধরেই মস্কো সীমান্তে উত্তেজনা বাড়ানোর জন্যে যুক্তরাষ্ট্র ও ন্যাটো সামরিক জোটকে দায়ী করে আসছেন। তবে এটিই হলো তার প্রথম বক্তব্য যেখানে সম্ভাব্য সংঘাতের ইঙ্গিত দেয়া হয়েছে।

পুতিন মঙ্গলবার তার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বলেছেন, পশ্চিমারা যদি তাদের আগ্রাসনমূলক আচরণ অব্যাহত রাখে তাহলে রাশিয়া পাল্টা পদক্ষেপ হিসেবে যথাযথ কৌশলগত সামরিক ব্যবস্থা গ্রহণ করবে।

তিনি বলেন, তাদের অবন্ধুসুলভ আচরনের জবাবে রাশিয়া কঠোর পদক্ষেপ নেবে। সর্বতোভাবে রাশিয়ার এ অধিকার রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

গত মধ্য নভেম্বর থেকে যুক্তরাষ্ট্র বলছে, রাশিয়া ইউক্রেনে হামলার পরিকল্পনা করছে। তারা এ ব্যাপারে নজিরবিহীন অবরোধ আরোপ করা হবে বলে পুতিনকে হঁশিয়ার করেছে।

পশ্চিমা দেশগুলো বলছে, রাশিয়া ইউক্রেনের পূর্ব সীমান্তে প্রায় এক লাখ সৈন্য সমাবেশ করেছে। এ অঞ্চলেই ইউক্রেন রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের মোকাবেলা করে আসছে।

এদিকে রাশিয়া ইউক্রেনে হামলার পরিকল্পনার কথা অস্বীকার করেছে। একইসঙ্গে দেশটি যুক্তরাষ্ট্র ও ন্যাটোর কাছ থেকে তার নিরাপত্তা বিষয়ক বৈধ নিশ্চয়তা দাবি করেছে এবং ন্যাটো জোটের পূর্বাঞ্চলীয় সম্প্রসারণ বন্ধের কথাও বলেছে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares