মণিরামপুরে এসো পথ চলি একতা সংঘের বর্ষপূর্তি ও পূর্ণমিলনী অনুষ্ঠিত
জি এম ফিরোজ উদ্দিন মণিরামপুর (যশোর) প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
আপডেট :
মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
Spread the love
জি এম ফিরোজ উদ্দিন মণিরামপুর (যশোর) প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ “আমরা করবো রক্তদান, বাঁচবে একটি নতুন প্রাণ” শ্লোগানকে সামনে রেখে এসো পথ চলি একতা সংঘ’র উদ্যোগে মণিরামপুরের জয়পুর-জামতলা দিঘীরপাড় মাঠে বর্ষপূর্তি ও সদস্য পূর্ণমিলনী অনুষ্ঠান উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। রোববার রাতে অনুষ্ঠিত মনোমুগ্ধকর এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা ও বিশিষ্ট সমাজ সেবক আজগর আলী।অরাজনৈতিক ও সেবামূলক এ সংগঠনের সভাপতি শরিফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক আহাম্মেদ লিটন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোতাহার হোসেন দুষ্টু, সহ-সভাপতি জি এম ফারুক আলম, নির্বাহী সদস্য হুসাইন নজরুল হক, সাংবাদিক ইলিয়াস হোসেন, সংগঠনের উপদেষ্টা বুলবুল হোসেন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের তথ্য প্রযুক্তি ও গবেষণা সম্পাদক শফিয়ার রহমান, সদস্য উজ্জ্বল রায়, মোন্তাজ হোসেন, রাহাত আলী, আব্দুল্লাহ সোহান, স্বেচ্ছাসেবী সংঘের সাধারন সম্পাদক আজিজুর রহমান, অর্থ সম্পাদক আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক সোহাগ হোসেন, রক্তদান বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।