1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
মায়ের চেয়ে মাসির দরদ বেশি: মির্জা ফখরুলকে কৃষিমন্ত্রী - দৈনিক শিরোমনি | shiromoni.com
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনামঃ

মায়ের চেয়ে মাসির দরদ বেশি: মির্জা ফখরুলকে কৃষিমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
Spread the love

‘সরকার বিজয়ের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে তাজউদ্দীন আহমদের নাম উচ্চারণ করে নি’- বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, মায়ের চেয়ে মাসির দরদ বেশি!

রোববার (১৯ ডিসেম্বর) সকালে টাঙ্গাইলের সখিপুর উপজেলায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।

আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য প্রশ্ন রেখে বলেন, দেশ স্বাধীনের ৫০ বছরে বিএনপির কোনো নেতাকর্মী এক সেকেন্ড, একবারের জন্যও কি তাজউদ্দীন আহমদের নাম, জেনারেল এম এ জি ওসমানীর নাম উচ্চারণ করেছে? করেনি।

তিনি বলেন, আওয়ামী লীগের সকল নেতাকর্মী যে কোনো অনুষ্ঠানে প্রথমে জাতির পিতা বঙ্গবন্ধুকে স্মরণ করে, শ্রদ্ধা জানায়। তারপর জাতীয় চার নেতাকে স্মরণ করে অনুষ্ঠান ও বক্তব্য শুরু করে। আওয়ামী লীগ সবসময়ই মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধের নেতৃবৃন্দের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে।

কৃষিমন্ত্রী অভিযোগ করে বলেন, মির্জা ফখরুলসহ বিএনপির নেতারা অত্যন্ত সুপরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত ও ভূলুণ্ঠিত করেছে। বাংলাদেশকে পাকিস্তানের ধারায় ফিরিয়ে নিতে চেয়েছে। তাদের মুখে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগ শোভা পায় না।

মন্ত্রী আরও বলেন, শুধু বিএনপি-জামায়াত, রাজাকার ও আলবদর নয়, আন্তর্জাতিক চক্র যারা বাংলাদেশের স্বাধীনতাকে সমর্থন করে নাই, বার বার এদেশে বিপর্যয় ঘটাতে চেয়েছে, তারাও দেশের ভাবমূর্তি ক্ষণ্ন করতে সারাক্ষণ ষড়যন্ত্র করে যাচ্ছে। মার্কিন নিষেধাজ্ঞা এসব দেশি-বিদেশি ষড়যন্ত্রের উদাহরণ।

সরকার প্রতিবছর দেশেরে এক কোটি পরিবারকে ১০ টাকা কেজিতে চাল দিচ্ছে উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, দেশের গরিব, অসহায় ও নিম্ন আয়ের মানুষেরা খাওয়ার জন্য যাতে কোনো কষ্ট না পায়, সেজন্য এক কোটি পরিবারকে ১০ টাকা কেজিতে চাল দেওয়া হচ্ছে। একই সঙ্গে ওএমএস, টিআর, কাবিখার মাধ্যমে চাল দেওয়া হচ্ছে। দেশে খাদ্য নিয়ে কোনো হাহাকার নেই, কোনো মানুষ না খেয়ে নেই। এমনকি পাহাড়সহ প্রতিকূল এলাকাতেও মানুষের খাদ্যের কষ্ট নেই।

পরে কৃষিমন্ত্রী সখিপুর উপজেলা পরিষদ মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে যোগ দেন।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares