1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়লো - দৈনিক শিরোমনি | shiromoni.com
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনামঃ

বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়লো

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
Spread the love

টানা চার সপ্তাহ দরপতনের পর গেল সপ্তাহে বিশ্ববাজারে কিছুটা বেড়েছে স্বর্ণের দাম। সেই সঙ্গে বেড়েছে রুপার দাম। তবে কমেছে আরেক দামি ধাতু প্লাটিনামের দাম।

গেল এক সপ্তাহে বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে শূন্য দশমিক ৮৬ শতাংশ। রুপার দাম বেড়েছে শূন্য দশমিক ৮৭ শতাংশ। তবে এ সময়ে প্লাটিনামের দাম কমেছে ১ দশমিক ১৫ শতাংশ।

বিশ্ববাজারে স্বর্ণের এই দাম বাড়ার আগে টানা চার সপ্তাহ দরপতন হয়। এতে এক মাসের মধ্যে প্রতি আউন্স স্বর্ণের দাম প্রায় ৭৯ ডলার বা ৪ দশমিক ২৪ শতাংশ কমে যায়।

বিশ্ববাজারে টানা দরপতন হতে থাকায় গত ১৫ ডিসেম্বর থেকে দেশের বাজারেও স্বর্ণের দাম কমিয়ে দেয় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে বর্তমানে সবচেয়ে ভাল মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম হয়েছে ৭৩ হাজার ১৩ টাকা।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৬৯ হাজার ৯৮৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৬১ হাজার ২৩৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৫০ হাজার ৯১৪ টাকায় বিক্রি হচ্ছে।

স্বর্ণের দাম কমানো হলেও আগের নির্ধারিত দামই বহাল রাখা হয় রুপার। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার মূল্য এক হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম এক হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের এক হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

গত সপ্তাহের শেষ কার্যদিবসে বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম কমেছে ১ দশমিক ১৯ ডলার বা শূন্য দশমিক শূন্য ৭ শতাংশ। তবে সপ্তাহের ব্যবধানে স্বর্ণের দাম বেড়েছে শূন্য দশমিক ৮৬ শতাংশ বা ১৫ দশমিক ২৬ ডলার।

এতে প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়িয়েছে এক হাজার ৭৯৭ দশমিক ৮৪ ডলার। এক সপ্তাহ আগে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল এক হাজার ৭৮২ দশমিক ৫৮ ডলার। আর এক মাস আগে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল এক হাজার ৮৬১ দশমিক ৫০ ডলার। ফলে গেল সপ্তাহে বিশ্ববাজারে স্বর্ণের দাম কিছুটা বাড়লেও মাসের ব্যবধানে এখনো ৩ দশমিক ২৬ শতাংশ কম আছে।

অপরদিকে গেল এক সপ্তাহে রুপার দাম শূন্য দশমিক ৮৭ শতাংশ বেড়ে প্রতি আউন্সের দাম দাঁড়িয়েছে ২২ দশমিক ৩৬ ডলারে। এরপরও মাসের ব্যবধানে রুপার দাম কমেছে ৯ দশমিক ৭৯ ডলার।

আরেক দামি ধাতু প্লাটিনামের দাম গত সপ্তাহজুড়ে কমেছে ১ দশমিক ১৫ শতাংশ। এতে প্রতি আউন্স প্লাটিনামের দাম দাঁড়িয়েছে ৯৩১ দশমিক ৩২ ডলার। এছাড়া মাসের ব্যবধানে প্লাটিনামের দাম কমেছে ১১ দশমিক ১৪ শতাংশ।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares