1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
গুলশানে আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে - দৈনিক শিরোমনি | shiromoni.com
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনামঃ

গুলশানে আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১
Spread the love

রাজধানীর গুলশান-২ এর পিংক সিটি শপিং মলের পাশে আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে।

আজ বুধবার (২৭ অক্টোবর) দুপুর ১২টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা গেছে। এর আগে ১১টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

এ বিষয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফিউল ইসলাম বলেন, ‘রাজধানীর গুলশান-২ এর ১০৩ নম্বর সড়কের ৩৮ নম্বর বাসার নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।’

তিনি জানান, আগুনের কারণ খুঁজে বের করার চেষ্টা করছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় কেউ হতাহত হওয়ার তথ্য পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে গুলশান-২ পিংক সিটির পাশের ভবন থেকে হঠাৎ বিকট বিস্ফোরণের শব্দ হয়। এর পরই ধোঁয়া দেখা যায়। সম্ভবত এসি বিস্ফোরণ হতে পারে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares