1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
ফের কারাগারে আরজে নিরব - দৈনিক শিরোমনি | shiromoni.com
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ

ফের কারাগারে আরজে নিরব

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
Spread the love

রাজধানীর লালবাগ থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের বিক্রয় বিভাগের প্রধান হুমায়ুন কবির নিরব ওরফে আরজে নিরবের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে ফের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৫ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদ-উর-রহমান এ আদেশ দেন।

গত ১৮ অক্টোবর এ মামলায় আরজে নিরবের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।

জিজ্ঞাসাবাদ শেষে সোমবার আরজে নিরবকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সাইবার ইনভেস্টিগেশন অ‌্যান্ড অপারেশনসের উপ-পরিদর্শক শাখাওয়াত হোসেন।

আরজে নিরবের পক্ষে নূর-এ-আলম চৌধুরী জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আরজে নিরবের আইনজীবী এসব তথ‌্য নিশ্চিত করেছেন।

একই মামলায় কিউকমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রিপন মিয়া দুই দিনের রিমান্ডে আছেন। ১৮ অক্টোবর তার রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত ৬ অক্টোবর লালবাগ থানায় মামলাটি দায়ের করেন রিয়াজ উদ্দিন আহমেদ নামের এক ব‌্যক্তি। মামলায় তিনি অভিযোগ করেন, তিনি ও তা তিন বন্ধু পণ্য কেনার জন‌্য কিউকমকে ৬৫ লাখ ৭৩ হাজার ৫৩৩ টাকা দেন। কিন্তু, কিউকম তাদের পণ্য সরবরাহ করেনি।

গত ৮ অক্টোবর আরজে নিরবকে রাজধানীর আদাবর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ওই দিনই তেজগাঁও থানার মামলায় নিরবের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে ১০ অক্টোবর তাকে কারাগারে পাঠানো হয়। এরপর লালবাগ থানার মামলায় তার রিমান্ড মঞ্জুর করেন আদালত।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares