1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
মশিয়ালীর ট্রিপল মার্ডারের সাথে জড়িতদের দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ - দৈনিক শিরোমনি | shiromoni.com
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহে গ্যাস সংকট: ২০ কারখানার শ্রমিকদের ছুটি জলাবদ্ধতা থেকে মুক্তি পেল সাদিপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটালীপাড়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ঢাকা-মোংলা-ঢাকা রুটে নতুন একটি আন্তঃনগর ট্রেন গোপালগঞ্জে ডিবির অভিযানে ইয়াবা উদ্ধার, আটক ২জন বরগুনায় পায়রা নদীতে গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্রীর লাশ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় গান বাজানো নিয়ে সংঘর্ষ,পুলিশসহ আহত ৩০ নরসিংদীরতে মাদক সেবনের সময় পুলিশ সদস্যসহ আটক ৪ ভূরুঙ্গামারীতে জিপিএ -৫ প্রাপ্ত শিফা বিনতে সাঈদ এর সংবর্ধনা চট্টগ্রামে পুলিশ দেখে প্রাইভেটকার রেখে পালিয়েছে মাদককারবারিরা

মশিয়ালীর ট্রিপল মার্ডারের সাথে জড়িতদের দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ

শেখ তোফাজ্জেল হোসেন খুলনা সিটি প্রতিনিধিঃ
  • আপডেট : শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১
Spread the love

শেখ তোফাজ্জেল হোসেন খুলনা সিটি প্রতিনিধিঃ খানজাহান আলী থানাধীন মশিয়ালী গ্রামে আলোচিত ট্রিপল হত্যাকান্ডের এক বছরের বেশি সময় অতিবাহিত হলেও এখন পর্যন্ত চার্জশীট প্রদান না করায় এবং হত্যাকান্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করতে ব্যার্থ হওয়ায় মশিয়ালী গ্রামবাসী নতুন করে আন্দোলন শুরু করেছে। গতকাল শুক্রবার মশিয়ালী গ্রামবাসীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশ থেকে বক্তারা নতুন করে আন্দোলন কর্মসুচির মাধ্যমে দাবী আদায়ের ঘোষনা দেন। আছরবাদ মশিয়ালী দাখিল মাদ্রাসা প্রাঙ্গন থেকে মিছিলটি শুরু করে খুলনা যশোর মহাসড়কের আটরা শিল্পাঞ্চলের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ইষ্টার্ণ গেটে এসে সমবেশ অনুষ্ঠিত হয়। শ্রমিক নেতা আমিরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন, আটরা গিলাতলা ইউনিয়নের চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, ইউপি সদস্য মাহমুদ হাসান, মঞ্জুরুল ইসলাম, এস এম বখতিয়ার পারভেজ, কমরেড মোল্যা আব্দুস সাত্তার, শেখ তবিবুর রহমান, আব্দুল জালাল গাজীসহ এলাকার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। সমাবেশে বক্তারা বলেন, খুলনার সব থেকে আলোচিত হত্যাকান্ড মশিয়ালীর ট্রিপল মার্ডারের ঘটনা। ঘটনার পর বৃহত্তর আন্দোলনের মুখে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত বিচার সহ সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের আশ^াস দিলেও বাস্তবে এখন তা দেখা যাচ্ছেনা। ঘটনার এক বছরের অধিক সময় অতিবাহিত হলেও পুলিশ হত্যাকান্ডের সাথে জড়িত সন্ত্রাসী জাকারিয়া-জাফরিন ও মিল্টনসহ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে চার্জশীট দিতে ব্যার্থ হয়েছে। বক্তারা বলেন হত্যাকান্ডের মাষ্টার মাইডসহ জড়িত অধিকাংশ সন্ত্রাসীরা গ্রেফতার হয়ে জেল হাজতে রয়েছে। বর্তমানে তারা জামিনের জন্য তোড়জোড় শুরু করেছে। অবিলম্বে হত্যাকান্ডের সাথে জড়িত সন্ত্রাসীদের বিরুদ্ধে চার্জশীটসহ দ্রুততম সময়ে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির নিশ্চিত করতে হবে। আগামী এক মাসের মধ্যে চার্জশীট সহ দ্রুত বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না করা হলে মশিয়ালী গ্রামবাসী কঠোর কর্মসুচি নিয়ে আবারও রাজপথে নামবে। এদিকে মশিয়ালীর আলোচিত ট্রিপল হত্যাকান্ডের সাথে জড়িত মাষ্টার মাইডরা জামিনে বেরিয়ে আসছে এমন গুঞ্জন এলাকায় ছড়িয়ে পড়ায় মামলার বাদীসহ এলাকাবাসী হুমকির মুখে আতঙ্কেও মধ্যে দিন কাটাচ্ছে।উল্লেখ্য মশিয়ালী গ্রামে একটি মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে গত ১৬ জুলাই জাকারিয়া ও তার দুই ভাই জাফরিন ও মিল্টন মুজিবর নামের এক শ্রমিককে অস্ত্র ও গুলি দিয়ে পুলিশের হাতে ধরিয়ে দেওয়ার ঘটনায় এলাকাবাসী জাফরিনের বাড়ীর সামনে আসলে বৃষ্টির মতো গুলিবর্ষণ করে জাকারিয়া-জাফরিন-মিল্টনগং। গুলিতে ঘটনাস্থলে মারা যায় মিল শ্রমিক নজরুল ইসলাম, দিনমুজুর গোলাম রসুল এবং হাসপাতালে চিৎিসাধীন অবস্থায় মারা যায় গুলিবিদ্ধ কলেজ ছাত্র সাইফুল ইসলাম। এই ঘটনায় নিহত সাইফুলের পিতা সাইদুল ইসলাম বাদী হয়ে মামলায় শেখ জাকারিয়া হোসেন জাকার, তার ভাই শেখ জাফরিন ও মিল্টনসহ ২২জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ১৫/১৬জন আসামী করে মামলা করে (খানজাহান আলী থানায় মামলা নং-১২, তাং ১৮/৭/২০)।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares