1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বিশ্বে একদিনে করোনায় আরও ৯ হাজার মৃত্যু - দৈনিক শিরোমনি | shiromoni.com
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দিনাজপুরে রাইস মিলের গুদামে মজুত ২১৭ বস্তা রাসায়নিক সার কুয়াকাটায় শিক্ষিকা দুই বছর অনুপস্থিত,নিয়মিত বেতন নেওয়ার অভিযোগ নড়াগতিতে সামরিক মর্যাদায় চিরনিদ্রায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য মোঃ কাজী আঃ আলী লালমনিরহাটের বিএসএফ সদস্যরা শটগান ওয়াকিটকি রেখে পালিয়ে যান নীলফামারীতে আনসার-ভিডিপির বৃক্ষ রোপণে সাজাই দেশ রাজবাড়ীতে স্ত্রীর পাঠানো তালাকনামা দেখে যুবকের আত্মহত্যা ১৫ সেপ্টেম্বর তফসিল; নভেম্বর থেকে ধাপে ধাপে ইউপি নির্বাচন নেত্রকোনার ধর্ষণের ঘটনায় নবজাতকের জৈবিক পিতা মাদ্রাসা শিক্ষক বান্দরবান সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু শরীয়তপুরে সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া,বাধ্যতামূলক অবসর

বিশ্বে একদিনে করোনায় আরও ৯ হাজার মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৮ জুলাই, ২০২১
Spread the love

চলমান করোনা মহামারিতে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে নতুন করে ভাইরাসে সংক্রমিত মানুষের সংখ্যা এক লাফে বেড়েছে প্রায় দেড় লাখ। একই সঙ্গে বেড়েছে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ হাজারের বেশি মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত মানুষের সংখ্যা ছাড়িয়েছে ৫ লাখ ৭২ হাজার।

সর্বশেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। অন্যদিকে দৈনিক মৃত্যুতে শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়া। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৯ কোটি ৫৯ লাখের ঘর। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪১ লাখ ৯২ হাজার।

আজ বুধবার (২৮ জুলাই) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ হাজার ৩৪৫ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে ২ হাজার ২৫৪ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৪১ লাখ ৯২ হাজার ২০২ জনে।

এ ছাড়া একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৭২ হাজার ২৬ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে এক লাখ ৩৯ হাজার ৫৬৩ জন। এতে মহামারির শুরু থেকে ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ কোটি ৫৯ লাখ ৩২ হাজার ৪২৬ জনে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৯ হাজার ৫৯১ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৫৩ লাখ ৫০ হাজার ৯৬৪ জন করোনায় আক্রান্ত এবং ৬ লাখ ২৭ হাজার ৩৪০ জন মারা গেছেন।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায়। এই সময়ের মধ্যে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৬৯ জন এবং নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৫ হাজার ২০৩ জন। এছাড়া মহামারির শুরু থেকে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩২ লাখ ৩৯ হাজার ৯৩৬ জন এবং মৃত্যু হয়েছে ৮৬ হাজার ৮৩৫ জনের।

এদিকে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৩২০ জন এবং নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ৪১১ জন। অপরদিকে মহামারির শুরু থেকে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা এক কোটি ৯৭ লাখ ৪৯ হাজার ৭৩ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ৫১ হাজার ৯০৬ জনের।

অন্যদিকে করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৪০ জন এবং নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৯২৮ জন। দেশটিতে মোট আক্রান্ত ৩ কোটি ১৪ লাখ ৮৩ হাজার ৪১১ জন এবং মারা গেছেন ৪ লাখ ২২ হাজার ৫৪ জন।

এ ছাড়া এখন পর্যন্ত ফ্রান্সে ৬০ লাখ ২৬ হাজার ১১৫ জন, রাশিয়ায় ৬১ লাখ ৭২ হাজার ৮১৫ জন, যুক্তরাজ্যে ৫৭ লাখ ৪৫ হাজার ৮২৬ জন, ইতালিতে ৪৩ লাখ ২৫ হাজার ৪৬ জন, তুরস্কে ৫৬ লাখ ৩৮ হাজার ১৭৮ জন, স্পেনে ৪৩ লাখ ৬৮ হাজার ৪৫৩ জন, জার্মানিতে ৩৭ লাখ ৬৬ হাজার ৪৮২ জন এবং মেক্সিকোতে ২৭ লাখ ৫৪ হাজার ৪৩৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

অন্যদিকে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ফ্রান্সে এক লাখ ১১ হাজার ৬৯৫ জন, রাশিয়ায় এক লাখ ৫৫ হাজার ৩৮০ জন, যুক্তরাজ্যে এক লাখ ২৯ হাজার ৩০৩ জন, ইতালিতে এক লাখ ২৭ হাজার ৯৯৫ জন, তুরস্কে ৫১ হাজার ৪৮ জন, স্পেনে ৮১ হাজার ৩২৩ জন, জার্মানিতে ৯২ হাজার ৭৮ জন এবং মেক্সিকোতে ২ লাখ ৩৮ হাজার ৫৯৫ জন মারা গেছেন।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares