1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
জাবির শিক্ষক নিয়োগ কার্যক্রম আপাতত বন্ধ রাখতে বললেন হাইকোর্ট - দৈনিক শিরোমনি | shiromoni.com
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে

জাবির শিক্ষক নিয়োগ কার্যক্রম আপাতত বন্ধ রাখতে বললেন হাইকোর্ট

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
Spread the love

অনলাইনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দর্শন বিভাগে ৬ শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আগামী ২০ জুন (রবিবার) পর্যন্ত স্থগিত রাখতে বলেছেন হাইকোর্ট। এ সময়ের মধ্যে শিক্ষক নিয়োগ সংক্রান্ত নথি আদালতে দাখিল করতে বলা হয়েছে।  একই সঙ্গে অনলাইনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে ৬ শিক্ষক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জের রিটের আদেশের জন্য ২০ জুন দিন ধার্য করেছেন আদালত।

 

আজ মঙ্গলবার (১৫ জুন) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

 

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার অনিক আর হক ও অ্যাডভোকেট সৈয়দা নাসরিন। জাবির পক্ষে ছিলেন অ্যাডভোকেট কুমার দেবুল দে। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়।

 

গত ১০ জুন দর্শন বিভাগের ৬ শিক্ষক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়।

 

রিটে নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত রাখার আর্জি জানানো হয়েছে। শিক্ষা সচিব, ইউজিসির চেয়ারম্যান, জাবি উপাচার্য, রেজিস্ট্রারসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।

 

দর্শন বিভাগে ৬ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি দেয় বিশ্ববিদ্যালয়। এ জন্য আগামী ১২ জুন অনলাইনে সিলেকশন বোর্ড (মৌখিক পরীক্ষা) আহ্বান করা হয়। করোনার সময় যেখানে শিক্ষার্থীরা ক্লাস করার সুযোগ পাচ্ছে না, সেখানে তড়িঘড়ি করে অনলাইনে ভাইভা নিয়ে শিক্ষক নিয়োগের সিদ্ধান্তকে হঠকারি সিদ্ধান্ত বলে এটি বাতিলের দাবি জানিয়ে আসছিলেন জাবির দর্শন বিভাগের শিক্ষকরা।

 

এর পরও নিয়োগ প্রক্রিয়া স্থগিত না করায় তাদের এ বিষয়ে আইনি নোটিশ দেওয়া হয়েছিল। নোটিশের জবাব না পেয়ে রিট করা হয়।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares