1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

রামেক হাসপাতালে করোনায় আরও ৯ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
Spread the love

করোনায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আরও ৯ জন মারা গেছেন। চিকিৎসাধীন বুধবার (২ জুন) সকাল ১০টা থেকে বৃহস্পতিবার (৩ জুন) সকাল ১০টার মধ্যে মারা যান তারা।

 

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটে ৯ জন মারা গেছেন। এরা সবাই করোনা আক্রান্ত ছিলেন। তাদের মধ্যে হাসপাতালের নীবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) মারা গেছেন ৫ জন। এ ছাড়া ৩ নম্বর ওয়ার্ডে দুজন, ১৬ নম্বর ওয়ার্ডে একজন এবং ২২ নম্বর ওয়ার্ডে একজন মারা গেছেন।

 

মারা যাওয়া নয়জনের ৫ জনই চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকার বাসিন্দা। এ ছাড়া রাজশাহীর দুজন, নওগাঁ ও পাবনার একজন করে মারা গেছেন। স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।

 

উপপরিচালক আরও বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে এসেছেন ২৯ জন। এর মধ্যে ১৪ জন রাজশাহীর, ১১ জন চাঁপাইনবাবগঞ্জের, তিনজন নওগাঁর এবং একজন পাবনার বাসিন্দা।

 

এ পর্যন্ত হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি রয়েছেন ২২৪ জন। আইসিইউতে রয়েছেন ১৬ জন। তাদের মধ্যে রাজশাহীর ১০১ জন, চাঁপাইনবাবগঞ্জের ৯৬ জন, নওগাঁর ৯ জন, নাটোরের ৭ জন এবং পাবনার ৬ জন।

 

এর আগে ২৫ মে দুপুর ১২টার পর থেকে ২ জুন দুপুর ১২টা পর্যন্ত রামেক হাসপাতালে করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে ৫৪ জন প্রাণ হারিয়েছেন। তাদের অধিকাংশই চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা।

image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি