1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

চট্টগ্রামে করোনায় ৪ জনের মৃত্যু, শনাক্ত ১৩৫

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১ জুন, ২০২১
Spread the love

মহামারী করোনা ভাইরাসের থাবায় চট্টগ্রাম জেলায় নতুন করে আরো ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃত্যুর মোট সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৬২২ জন।

গত ২৪ ঘন্টায় এ ভাইরাসে আক্রান্ত শনাক্তের সংখ্যা আরো বেড়েছে। এদিন ২৪ ঘন্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৩৫ জনের।

আজ মঙ্গলবার (১ জুন) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গতকাল সোমবার কক্সবাজার হাসপাতাল ল্যাব ছাড়াও চট্টগ্রামের আটটি ল্যাবে ৮৭৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৩৫ জনের দেহে করোনাভাইরাস ধরা পড়েছে।

নতুন আক্রান্তদের মধ্যে নগরীতে ৮৯ জন এবং উপজেলার ৪৬ জন রয়েছে। চট্টগ্রামে এ নিয়ে করোনায় আক্রান্ত শনাক্তের সংখ্যা বেড়ে দাড়াল ৫৩ হাজার ৫০৫ জনে।

সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাব ও পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ল্যাবে কোনো নমুনা পরীক্ষা হয়নি।

এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৬২ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৩২০ জনের, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ২২ জন এবং চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১২৩ জনের নমুনা পরীক্ষা করা হয়।

এর মধ্যে চবিতে ৩৮ জন, বিআইটিআইডি ল্যাবে ৩৩ জন, চমেক ল্যাবে পজেটিভ ধরা পড়েনি করো শরীরে এবং সিভাসু ল্যাবে ১৭ জনের করোনা ধরা পড়ে। এদিন কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ৪৮ জনের নমুনা পরীক্ষা করা হলেও পজেটিভ আসেনি।

অন্যদিকে এদিন শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১৩৮ জনের নমুনা পরীক্ষা করে ২৫ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৯ জনের নমুনা পরীক্ষা করে ৭ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৩২ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জন এবং মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ৫ জনের নমুনায় ২ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি