1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

যশোরেশ্বরী কালীমন্দিরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৭ মার্চ, ২০২১
Spread the love

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর গ্রামের যশোরেশ্বরী কালীমন্দিরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শনিবার (২৭ মার্চ) সনাতন ধর্মাবলম্বীদের ৫১ পিটের একটি পিট হিসেবে জাগ্রত দেবীর এই তীর্থস্থান পরিদর্শন করবেন তিনি। পূজা দেবেন এ মন্দিরে।

মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মোদির আগমন ঘিরে পুরো ঈশ্বরপুরে সাজ সাজ রব। কালীমন্দিরকে বিভিন্ন রঙে সাজানো হয়েছে। স্থানীয় এ ছোবহান মাধ্যমিক বিদ্যালয় ও তার পাশে হেলিপ্যাড প্রস্তুত করা হয়েছে। হেলিপ্যাড থেকে মন্দির পর্যন্ত রাস্তার দু’ধারে টাঙানো হয়েছে বাংলাদশ ও ভারতের পতাকা।

নিরাপত্তা নিশ্চিতে হেলিপ্যাড থেকে মন্দির পর্যন্ত অর্ধশতাধিক সিসি ক্যামেরা স্থাপন করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আর সর্বোচ্চ নিরাপত্তায় রয়েছে ভারত-বাংলাদেশ যৌথবাহিনী।

এর আগে, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে মোদিকে বহনকারী বিমান। সেখান তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা পৌঁছানোর পর সাভার জাতীয় স্মৃতিসৌধে স্বাধীনতার বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ভারতের প্রধানমন্ত্রী।

বিকেলের অনুষ্ঠানে মুজিব কোট পরে জাতীয় প্যারেড গ্রাউন্ডে পৌঁছান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হোটেল সোনারগাঁওয়ে বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন তিনি। দুই দিনের সফরে মুজিবজন্মশত বর্ষ ও স্বাধীনতার ৫০ বছর উদযাপন উপলক্ষে বাংলাদেশে আসেন তিনি।

image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি