পুলিশ জানায়, মাদক বেচাকেনার গোপন খবরে, বেনাপোল পোর্ট থানার এসআই রোকনুজ্জামান সংগীয় ফোর্স সহ ভবেরবেড় গ্রামস্থ পোস্ট অফিসের উল্টো দিকে গলির মধ্যে নিজ বসত বাড়ী থেকে ১কেজি গাঁজা সহ তাকে আটক করে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, আটক আসামির বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। মামলা নং-৪৮, তাং- ২৪/০৩/২০২১ ইং। তাকে যশোর আদালতে পাঠানো হবে বলে তিনি জানান।