1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
মিয়ানমারে বিবিসির সাংবাদিক অং থুরা আটক - দৈনিক শিরোমনি | shiromoni.com
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

মিয়ানমারে বিবিসির সাংবাদিক অং থুরা আটক

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৯ মার্চ, ২০২১
Spread the love

মিয়ানমারে বিবিসির বার্মিজ ভাষা বিভাগের এক রিপোর্টারকে আটক করা হয়েছে। গত মাসে মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে দেশজুড়ে অব্যাহত বিক্ষোভ এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের মধ্যে সংঘাতের মধ্যে এই সাংবাদিক আটক হলেন।

বিবিসির বার্মিজ বিভাগের রিপোর্টার অং থুরা রাজধানী নেপিডতে কোর্ট ভবনের বাইরে দাঁড়িয়ে যখন কাজ করছিলেন, তখন সেখান থেকে তাকে সাধারণ পোশাকধারী লোকজন তুলে নিয়ে যায়।

বিবিসি এক বিবৃতিতে বলেছে, অং থুরার ব্যাপারে তারা উদ্বিগ্ন এবং তিনি কোথায় আছেন তা জানতে সাহায্য করার জন্য বার্মিজ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে। মিয়ানমারে শুক্রবারের সর্বশেষ বিক্ষোভে আরও অন্তত ৮ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

বিবিসির অং থুরা ছাড়াও স্থানীয় একটি নিউজ পোর্টাল মিজিমার একজন সাংবাদিক থান টিকে অংকে ধরে নিয়ে যাওয়া হয়। এমাসের শুরুতে এই সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিল করে বার্মিজ কর্তৃপক্ষ।

বিবিসির সাংবাদিককে যারা তুলে নিয়ে যান, তারা এসেছিলেন দুপুরবেলা একটি অচিহ্নিত গাড়িতে। তারা অং থুরাকে দেখতে চান বলে জানান। এর পর থেকে বিবিসি আর তার সঙ্গে যোগাযোগ করতে পারেনি।

এক বিবৃতিতে বিবিসি বলেছে, “মিয়ানমারে সব কর্মীর নিরাপত্তার বিষয়টি বিবিসি বেশ গুরুত্বের সঙ্গে দেখে এবং অং থুরাকে খুঁজে পেতে আমরা সবরকম চেষ্টা করছি। আমরা কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাচ্ছি তার অবস্থান জানতে সহায়তা করতে এবং তিনি যে নিরাপদ আছেন তা নিশ্চিত করতে। অং থুরা বিবিসির একজন সাংবাদিক এবং নেপিডতে বিভিন্ন ঘটনাবলীর সংবাদ সংগ্রহের বহুদিনের অভিজ্ঞতা তার রয়েছে।”

সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারে এ পর্যন্ত প্রায় ৪০ জন সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে। অং সান সুচি সহ মিয়ানমারের নির্বাচিত বেসামরিক নেতারাও আটক রয়েছেন।

ইয়াংগন থেকে পাওয়া খবরে বলা হচ্ছে, সেখানে বহু মানুষ সহিংসতা থেকে বাঁচতে শহর ছেড়ে পালাচ্ছে এবং রাস্তায় অনেক যানজট। বিক্ষোভকারীরা রাস্তায় যেসব ব্যারিকেড দিয়েছে, সেগুলো সরাতে পুলিশ লোকজনকে বাধ্য করছে।

অভ্যুত্থানের পর এ পর্যন্ত সহিংসতায় অন্তত ১৩২ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ‘এসিস্ট্যান্স ফর পলিটিক্যাল প্রিজনার্স একটিভিস্ট গ্রুপ” বলে একটি সংগঠন। গত ১৪ মাস সবচেয়ে বেশি রক্তাক্ত সহিংসতা হয়েছে। সেদিন মারা যায় ৩৮ জন।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares