1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ নামে প্রিয় মাতৃভূমির জন্মই হতো না - দৈনিক শিরোমনি | shiromoni.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিক্ষার মানোন্নয়নে আল মুজাহিদ মল্লিকের গুরুত্বারোপ চরশিমলা মসজিদে দুটি কেচি গেট দিলেন তারেক খাঁন  কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন

বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ নামে প্রিয় মাতৃভূমির জন্মই হতো না

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
Spread the love
নুরুল আমিন, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রাম-১৫ আসনের মাননীয় সংসদ সদস্য ও নবগঠিত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম না হলে বিশ্ব মানচিত্রে বাংলাদেশ নামে আমাদের এই প্রিয় মাতৃভূমির জন্ম হতো না। ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করলেও তাঁর স্বপ্ন ও আদর্শের মৃত্যু ঘটাতে পারে নি। তিনি বলেন, বঙ্গবন্ধুর ত্যাগ-তিতিক্ষার দীর্ঘ সংগ্রামী জীবনাদর্শ বাঙালি জাতির অন্তরে চির জাগরুক হয়ে আছে। জাতির পিতার সারা জীবনের স্বপ্ন ছিল সোনার বাংলা গড়া। তাঁর দূরদর্শী, সাহসী ও ঐন্দ্রজালিক নেতৃত্বে বাঙালি জাতি পরাধীনতার নাগপাশ থেকে ছিনিয়ে এনেছিল স্বাধীনতা। বাঙালি পেয়েছিল স্বাধীন রাষ্ট্র, নিজস্ব পতাকা ও জাতীয় সঙ্গীত। প্রফেসর ড.আবু রেজা  নদভী এমপি বলেন, যুদ্ধবিদ্ধস্ত দেশে বঙ্গবন্ধু যখন জাতিকে ঐক্যবদ্ধ করে সোনার বাংলা গড়ার সংগ্রামে নিয়োজিত তখনই ঘাতকচক্র তাঁকে সপরিবারে হত্যা করে। স্বাধীনতা বিরোধী অপশক্তি বাঙালী জাতির হৃদয় থেকে মুছে ফেলতে চেয়েছিল বঙ্গবন্ধুর নাম। কিন্তু ইতিহাস আপন গতিতেই চলে। জোর করে কারো নাম বা অবদানকে ইতিহাস থেকে মুছে ফেলা যায় না। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা ও ইতিহাস বিকৃত করে যারা বঙ্গবন্ধুকে তাঁর সোনার বাংলায় নিষিদ্ধ করেছিল তারা আজ চরমভাবে পরাজিত। বাঙালীর হৃদয়ে-জাগরণে দেদীপ্যমান বঙ্গবন্ধুর অস্তিত্ব। তিনি আরো বলেন বঙ্গবন্ধু, বাঙালি ও বাংলাদেশ এক, অভিন্ন। জাতির পিতা মিশে আছেন, মিশে থাকবেন জাতির অগ্রযাত্রার প্রতিটি অনুভবে সাহস, শক্তি ও অনুপ্রেরণা হয়ে।
প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী আজ ১৭ মার্চ বুধবার সকাল ১১টায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) কর্তৃক সীতাকুণ্ড কুমিরাস্থ ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০০তম জন্ম বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।
প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি আইআইইউসি’তে বঙ্গবন্ধু কর্ণার স্থাপনের ঘোষণা দিয়ে উক্ত কর্ণার জন্য বেশকিছু গবেষণা ধর্মী ও জার্নাল প্রদান করেন। প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের যৌক্তিক দাবী-দাওয়া ও যারা ইতিপূর্বে অবিচারের শিকার হয়েছে তা আগামী এক বছরের মধ্যে সমাধানের এবং শিক্ষক-ছাত্রদের বিদেশি স্কলারশিপ আগামী ছয় মাসের মধ্যে পুনরায় চালুর আশ্বাস প্রদান করেন।
তিনি আন্ত:বিশ্ববিদ্যালয় সম্পর্ক পুন:প্রতিষ্ঠার মাধ্যমে আইআইইউসি’র শিক্ষক-ছাত্রদের বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণার সুযোগ সৃষ্টিরও আশ্বাস প্রদান করেন।
নবগঠিত আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত ট্রাস্টি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর আনোয়ারুল আজিম আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০০তম জন্ম বার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক ও বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত ট্রাস্টি প্রফেসর ড. সালেহ জহুর। রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক শফীউর রহমানের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন নবগঠিত আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত ট্রাস্টি প্রফেসর হেলাল উদ্দিন নেজামী, প্রফেসর কাজী দ্বীন মুহাম্মদ, আবু সুফিয়ান,বদিউল আলম, মুহাম্মদ ইসমাঈল মানিক, মিসেস রিজিয়া রেজা চৌধুরী, মাহবুবুল আলম, আ.ন.ম টিপু সুলতান চৌধুরী, সিরাজুল করিম।
আলোচনা সভায় আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ছাড়াও প্রচুর শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
আইআইইউসি’র ইতিহাসে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে এই প্রথম বর্ণাঢ্য অনুষ্ঠানে বিশাল মেজবানের আয়োজন ছাড়াও চল্লিশ কেজি ওজনের বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটা হয়।
print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares