1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

বুধবার আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
Spread the love

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর আয়োজনে যোগ দিতে আগমীকাল বুধবার (১৬ মার্চ) ঢাকায় আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলিহ।

দশ দিনের এ আয়োজনের প্রথম দিন জাতির জনকের জন্মদিনে জাতীয় প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

সকাল সাড়ে ৮টার দিকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালদ্বীপের প্রেসিডেন্টকে স্বাগত জানাবেন।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সোমবার এক সংবাদ সম্মেলনে জানান, ১৭-১৯ মার্চ এই সফরে মালদ্বীপের প্রেসিডেস্টের সঙ্গে থাকবেন তার স্ত্রী ফাজনা আহমেদ, পররাষ্ট্রমন্ত্ৰী আব্দুল্লাহ শহীদ ও অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক মন্ত্ৰীসহ মোট ২৭ জনের একটি প্রতিনিধি দল।

ঢাকায় পৌঁছে তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে এবং ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন।

বুধবার বিকালে জাতীয় প্যারেড গ্রাউন্ডে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেবেন ইব্রাহিম মোহাম্মদ সলিহ। রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাও থাকবেন ওই অনুষ্ঠানে।

বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন মালদ্বীপের প্রেসিডেন্ট। সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের পর তার আতিথেয়তায় বঙ্গভবনে একটি রাষ্ট্রীয় ভোজে যোগ দেবেন তিনি। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানও উপভোগ করবেন। সফর শেষে ওই দিন রাতেই দেশে ফিরে যাবেন মালদ্বীপের প্রেসিডেন্ট।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানিয়েছেন, দুই দেশের রাষ্ট্রপ্রধানের উপস্থিতিতে কয়েকটি সমঝোতা স্মারক সই হতে পারে।

image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি