1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বিএনপি আমার রক্তে মিশে আছে:গাজী মোহাম্মদ হানিফ - দৈনিক শিরোমনি | shiromoni.com
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে

বিএনপি আমার রক্তে মিশে আছে:গাজী মোহাম্মদ হানিফ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৬ মার্চ, ২০২১
বিএনপি আমার রক্তে মিশে আছে:গাজী মোহাম্মদ হানিফ
বিএনপি আমার রক্তে মিশে আছে:গাজী মোহাম্মদ হানিফ
Spread the love

এস এ ডিউক ভূঁইয়া- তিতাস(কুমিল্লা)থেকেঃ গাজী মোহাম্মদ হানিফ।পেশায় একজন ব্যবসায়ী ও রাজনীতিবিদ। বাড়ি কুমিল্লার তিতাস উপজেলার মাছিমপুর গ্রামে।বাবা নুরু মিয়া মেম্বার ছিলেন বিএনপি’র রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত।বিগত ২০১৬ ইং সালের অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি ছিলেন কলাকান্দি ইউনিয়ন পরিষদ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনীত ধানের শীষ প্রতিকের চেয়ারম্যান পদপ্রার্থী। বলতে গেলে তার পুরো পরিবার-ই বিএনপি’র রাজনীতির সাথে সম্পৃক্ত।বর্তমানে গাজী হানিফ তিতাস উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। পারিবারিকভাবে বিএনপি ঘরনার হানিফ ১৯৯৪ -১৯৯৫ সাল থেকে বিএনপি’র রাজনীতির সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত।তিতাস উপজেলা বিএনপি’র বর্তমান সাধারণ সম্পাদক তুমুল জনপ্রিয় নেতা ওসমান গনি ভূঁইয়া যখন কলাকান্দি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তখন থেকেই গাজী হানিফ তাঁর সাথে বিভিন্ন মিটিং মিছিলে অংশগ্রহণ করতেন। আবার যখন ওসমান গণি ভূঁইয়া তিতাস উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি ছিলেন তখনও প্রত্যেকটি দলীয় কর্মকান্ডে সক্রিয় ভাবে অংশ গ্রহণ করেছেন। হাঁটি হাঁটি পা পা করে তিনি এগিয়ে যেতে থাকলেন। সক্রিয় রাজনীতির ফলস্বরূপে ২০১২ ইং সালে সম্মেলনের মাধ্যমে তিতাস উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নির্বাচিত হন গাজী মোহাম্মদ হানিফ।তিনি সংগঠন-কে গতিশীল ও সফল করতে প্রতিটি আন্দোলন ও সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। গাজী হানিফ বলেন,বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী জননেতা ড.খন্দকার মোশাররফ হোসেন স্যারের দিকনির্দেশনায় তিতাস উপজেলা বিএনপি’র সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ সালাউদ্দিন সরকার এবং সাধারণ সম্পাদক ওসমান গণি ভূঁইয়া’র নেতৃত্বে কাজ করতে চাই। এজন্য আমি বলব আসুন আমরা হতাশ না হয়ে বিভক্তি ও বিভাজনের চিন্তা না করি। আমরা শহীদ জিয়ার রাজনীতিকে অনুসরণ করে বিএনপি-কে আরো শক্তিশালী সংগঠনে পরিণত করে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেয়ার চেষ্টা করি। ঐক্যবদ্ধভাবে সামনের দিকে এগিয়ে যাই গণতন্ত্র পুনরুদ্ধারে। আগামী ৬ মার্চ কলাকান্দি ইউনিয়ন বিএনপি’র কমিটি গঠনকল্পে কাউন্সিল অনুষ্ঠিত হবে। তিনি কলাকান্দি ইউনিয়ন বিএনপি’র সভাপতি প্রার্থী হিসেবে ইতোমধ্যে ফরম সংগ্রহ করেছেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আশা করি দল আমাকে মূল্যায়ন করবে।কারণ আমি সব সময় দলের প্রতি অনুগত।দলের প্রতিটি কর্মসূচীকে সফল করতে সব সময় চেষ্টা করেছি।দুর্দিনে দল ছেড়ে যাইনি। মামলা-হামলা মোকাবেলা করে মাঠেই রয়েছি।বাংলাদেশ জিন্দাবাদ। শহিদ জিয়া অমর হোক,দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares