1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
দশ মাস পর ক্রিকেটে ফিরেই বাংলাদেশের সহজ জয় - দৈনিক শিরোমনি | shiromoni.com
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
নারায়ণগঞ্জে জামদানীর নকশা বৈচিত্র্য ও রং বিন্যাস শীর্ষক কর্মশালা নরসিংদীর মনোহরদীতে অটোচালককে কুপিয়ে হত্যা নান্দাইলে মসজিদের ওয়াকফ সম্পত্তি, আয়-ব্যয়ের হিসাব নিয়ে প্রশ্ন মুন্সীগঞ্জ গজারিয়ায় ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় নিহত ১ যশোর থেকে নিষিদ্ধ সিরাপসহ তিন মাদক পাচারকারী আটক কুমিল্লায় চাল পাচারের অভিযোগে বিএনপি নেতাকে বহিষ্কার খুলনা থেকে অন্য জেলায় সার পাচারের চেষ্টা ব্যবসায়ীকে জরিমানা ময়মনসিংহে গ্যাস সংকট: ২০ কারখানার শ্রমিকদের ছুটি জলাবদ্ধতা থেকে মুক্তি পেল সাদিপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটালীপাড়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ

দশ মাস পর ক্রিকেটে ফিরেই বাংলাদেশের সহজ জয়

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২০ জানুয়ারি, ২০২১
Spread the love

দশ মাস পর ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফিরলো টাইগাররা। হাসান মাহমুদ কে ডেবিউ ক্যাপ তুলে দিলেন তামিম। পারমানেন্ট ক্যাপ্টেন হিসেবে ম্যাচটা আবার খান সাহেবরও প্রথম।

 

দীর্ঘ ৫৬৪ দিন পর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নেমে ফেরাটাকে স্মরণীয় করে রাখলেন সাকিব আল হাসান। বল হাতে মাত্র ৮ রানে ৪ উইকেটের পর ব্যাট হাতে ১৯ রানের ইনিংস খেলে বাংলাদেশের সহজ জয় নিশ্চিত করেছেন।

 

সেই সঙ্গে অধিনায়ক তামিম ইকবালের ৪৪ রানে ভর করে ওয়েস্ট ইন্ডিজকে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৬ উইকেটের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এর ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে টাইগাররা।

 

ওয়েস্ট ইন্ডিজের দেয়া ১২৩ রানের লক্ষ্যে খেলতে নেমে দারুণ শুরু করেছেন বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল এবং লিটন দাস। পাওয়ার প্লের ১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ তোলে ৩৯ রান।

 

এরপর দলীয় ৪৭ রানে ১৪ রান করা লিটন দাসকে বোল্ড করে ফেরান আকিল হোসেইন। ওয়ান ডাউনে নামা ১ রান করা নাজমুল হোসেন শান্তকেও ফিরিয়েছেন এই ক্যারিবীয় স্পিনার। তিন শান্ত মিড উইকেট দিয়ে উড়িয়ে মারতে গিয়ে জেসন মোহাম্মদের হাতে ক্যাচ দিয়েছেন।

 

তামিম জেসনের বলে ব্যক্তিগত ৪৪ রানে স্টাম্পিং হয়ে আউট হয়ে ফেরেন। এই রান করতে তামিম খেলেছেন ৬৯ বল। ১৯ রান করা সাকিবকে বোল্ড করে নিজের তৃতীয় উইকেট তুলে নিয়েছেন এই ক্যারিবীয় স্পিনার।  এরপর মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ মিলে বাংলাদেশের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।

 

এর আগে এই ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন তামিম ইকবাল। বল হাতে নেমে অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেছে বাংলাদেশের বোলাররা।

 

ইনিংসের শুরুতেই প্রতিপক্ষ শিবিরে জোড়া আঘাত হেনে বাংলাদেশকে শুভসূচনা এনে দেন মুস্তাফিজুর রহমান। সুনীল অ্যামব্রিসকে লেগ বিফোরের ফাঁদে ফেলে বিদায় করেন এই পেসার।

 

খানিক পর গালিতে লিটন দাসের অসাধারণ এক ক্যাচে ফিরে যান জশুয়া ডি সিলভা। ১২ রান করা ম্যাকার্থিকে বোল্ড করেন সাকিব। ১৭ রান করা ক্যারিবিয়ান অধিনায়ক জেসন মোহাম্মদ ফিরে যান এই অলরাউন্ডারের ওভারেই।

 

এছাড়া বোনারকেও ০ রানে ফেরান এই অলরাউন্ডার। এরপর বোলিংয়ে এসে জোড়া উইকেট নিয়ে অভিষেকেই হ্যাটট্রিকের আশা জাগান হাসান মাহমুদ। তবে তিন উইকেট নিয়েই অভিষেকে আলো ছড়ান তিনি। শেষ ব্যাটসম্যানকে বিদায় করে সাকিব তুলে নেন চতুর্থ উইকেট।

 

সংক্ষিপ্ত স্কোর:

 

ওয়েস্ট ইন্ডিজ: ১২২/১০ (ওভার ৩২.২) (কাইল মায়ার্স ৪০, রভম্যান পাওয়েল ২৮, জেসন মোহাম্মদ ১৭, সাকিব ৪/৮, হাসান মাহমুদ ৩/২৮. মুস্তাফিজুর রহমান ২/২০)

 

বাংলাদেশ: ১২৫/৪ (৩৩.৫ ওভার) (তামিম ৪৪, লিটন ১৪, সাকিব ১৯, মুশফিক ১৯*, মাহমুদউল্লাহ ৯*; আকিল ৩/২৬)

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares