1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
খামার পর্যায়ে দক্ষতা ও আয় বৃদ্ধি নিশ্চিত করতে ব্র্যাকের খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত হরিপুরে জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত নীলফামারীতে আরডিবি ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ চরফ্যাশনে ক্যান্সারে আক্রান্ত কলেজছাত্র রায়হানের মৃত্যু / স্বজনদের ফাঁসাতে মিথ্যা হয়রানির অভিযোগ নবীনগরে গভীর রাতে বসতঘরে অগ্নিসংযোগ নীলফামারীতে গাঁজাসহ ১ মাদক কারবারী গ্রেফতার শিরখাড়া ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী সবুজ বাঘা ফুলতলা উপজেলা শ্রেষ্ঠ কাবস্কাউট শিক্ষক নির্বাচিত শিউলী খাতুন কেশবপুরে সাংবাদিক রাজীবকে গালিগালাজ; প্রতিবাদে মানবন্ধন মাদারীপুরে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

৪ দিনেই ‘কেজিএফ ২’-এর পকেটে ৫৫১ কোটি!

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২

সুপারস্টার কিংবা গ্যাংস্টার নয়, তাকে বলা হচ্ছে বক্স অফিসের মনস্টার! তিনি যশ। ভারতের কন্নড় সিনেমার এই তারকার জয়গান এখন বিশ্বজুড়ে। গত ১৪ এপ্রিল তার সিনেমা ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ মুক্তি পেয়েছে। আর মাত্র চারদিনেই এটি ছাড়িয়ে গেছে ৫০০ কোটি রুপির মাইলফলক!

বক্স অফিসে অবিশ্বাস্য রকমের ব্যবসা করছে ‘কেজিএফ ২’। মুক্তির প্রথম দিন এটি আয় করে ১৬৫ কোটি ৫০ লাখ রুপি। এরপরের তিনদিনে যথাক্রমে আয় ১৩৯ কোটি ২৫ লাখ, ১১৫ কোটি ৮ লাখ ও ১৩২ কোটি ১৩ লাখ রুপি। চারদিন শেষে বিশ্বব্যাপী সিনেমাটির আয় ৫৫১ কোটি ৮৩ লাখ রুপি।

বক্স অফিস বিশ্লেষক রমেশ বালা জানান, ১৫ এপ্রিল থেকে ১৭ এপ্রিল পর্যন্ত বিশ্বব্যাপী আয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ‘কেজিএফ: চ্যাপ্টার ২’। প্রথম স্থানে রয়েছে হলিউডের ‘ফ্যান্টাস্টিক বিস্ট’। বলাই বাহুল্য, ভারতের একটি আঞ্চলিক সিনেমা হয়েও কেজিএফ টক্কর দিচ্ছে হলিউডকে।

এদিকে হিন্দি ভার্সনে রীতিমতো ইতিহাস গড়ছে ‘কেজিএফ: চ্যাপ্টার ২’। প্রথম দিনেই অতীতের সমস্ত রেকর্ড ভেঙে ৫৩ কোটি ৯৫ লাখ রুপি আয় করে। চারদিন শেষে হিন্দি ভার্সনে সিনেমাটির আয় ২০০ কোটির কাছাকাছি। এর আগে হিন্দিতে চারদিনে সর্বোচ্চ আয় ছিল ‘বাহুবলী ২’ সিনেমার। সেটি আয় করেছিল ১৬৮ কোটি। তখন অনেকেই ভেবেছিল, এই রেকর্ড সহজে কেউ ভাঙতে পারবে না। কিন্তু ‘কেজিএফ ২’ অবলীলায় ‘বাহুবলী ২’কে টপকে শীর্ষে চলে গেলো।

২০১৮ সালে মুক্তি পেয়েছিল ‘কেজিএফ: চ্যাপ্টার ১’। কন্নড় ভাষার সিনেমাটি তাক লাগিয়ে দেয় সবাইকে। তখন থেকেই এর দ্বিতীয় পর্বের জন্য মুখিয়ে ছিল দর্শকরা। অবশেষে সেটা মুক্তি পেলো। বিশ্বব্যাপী ১০ হাজারের বেশি সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে এটি।

‘কেজিএফ’ নির্মাণ করেছেন প্রশান্ত নীল। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন কন্নড় তারকা যশ। তার সঙ্গে আরও আছেন শ্রীনিধি শেঠি, সঞ্জয় দত্ত, রাভিনা ট্যান্ডন, প্রকাশ রাজ প্রমুখ।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি