1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
এলাকার জনপ্রিয় মুখ। স্থানীয়রা ভালোবেসে ডাকেন “বানি ভাই” নামে : মেহেরপুরে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ: ‘এসো হে বৈশাখ’-এর সুরে মুখরিত জনগণের সমস্যা সমাধান ও উন্নয়নের অঙ্গীকার সোনারগাঁওয়ে ছাত্রদল নেতার ওপর সন্ত্রাসী হামলা, পঙ্গুতে ভর্তি লক্ষ্মীপুর রায়পুরে মাদকের ছোবল বিপথগামী হচ্ছে তরুণ প্রজন্ম কিশোরগঞ্জে ভিসা প্রতারক চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার ডিমলায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ নীলফামারীতে বাংলাদেশ-চীন মৈত্রী জেনারেল হাসপাতাল প্রকল্প পরিদর্শন লায়ন্স ক্লাব অফ ঢাকা ডিলিজেন্ট গোপালপুর বুক ফেস্ট ২০২৬ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে মাঠে মিলল নিখোঁজ অটো চালকের রক্তাক্ত লাশ

সংসদীয় কমিটির বৈঠকে আলু-পেঁয়াজ ক্রয় ক্ষমতায় রাখতে গুরুত্বারোপ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০

সংসদীয় কমিটির বৈঠকে আলু-পেঁয়াজ ক্রয় ক্ষমতায় রাখতে গুরুত্বারোপ

নিজস্ব প্রতিবেদক :
সংসদীয় কমিটি নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য আলু, পেঁয়াজের বাজার স্থিতিশীল ও জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে আগে থেকে আমদানি করে মজুদ করার উপর গুরুত্বারোপ করেছে।

মঙ্গলবার একাদশ জাতীয় সংসদের বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১০ম বৈঠকে এ গুরুত্বারোপ করা হয়।

কমিটির সভাপতি তোফায়েল আহমেদের সভাপতিত্বে সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, মাহমুদ উস সামাদ চৌধুরী, তাহজীব আলম সিদ্দিকী, সেলিম আলতাফ জর্জ ও সুলতানা নাদিরা বৈঠকে অংশ নেন।

বৈঠকে ‘কোম্পানী (দ্বিতীয় সংশোধন) বিল, ২০২০’ পরীক্ষা করে রিপোর্ট, কোম্পানির ৫ শতাংশ শেয়ারধারীদের কোম্পানির বার্ষিক সাধারণ সভায় আলোচ্যসূচির সুযোগ এবং ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সার্বিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

কমিটি ‘কোম্পানী (দ্বিতীয় সংশোধন) বিল, ২০২০’ সংশোধিত আকারে পাশের লক্ষ্যে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য সর্বসম্মতিক্রমে সুপারিশ করে।

বৈঠকে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য আলু-পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে কমপক্ষে ৫/৬ মাস আগে কোন কোন পণ্যের চাহিদা কত তা নিরূপণ করে দেশের খুচরা, পাইকারি ও আমদানিকারকদের সঙ্গে আলোচনার মাধ্যমে ওইসব পণ্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার উদ্দেশ্যে আমদানি করে মজুদ করার উপর গুরুত্বারোপ করা হয়।

আগামীতে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হলে তা মোকাবিলা করার জন্য মন্ত্রণালয়গুলো যেমন অর্থ, বাণিজ্য, কৃষি ও খাদ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট মন্ত্রী এবং সচিবদের সমন্বয়ে বৈঠক করে সমস্যা চিহ্নিতকরণ ও তা থেকে উত্তরণের পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা গ্রহণের জন্য বৈঠকে কমিটি সুপারিশ করে।

দেশের মানুষের নিজস্ব চাহিদা মেটানোর জন্য উৎপাদন বাড়ানোর উপর কমিটি বিশেষভাবে গুরুত্বারোপ করে। এছাড়া বিগত রমজান মাসের মতো আগামী রমজান মাসেও দ্রব্যমূল্য যাতে স্থিতিশীল থাকে সে লক্ষ্যে এখনই ভোক্তাসাধারণের নিত্যপণ্যের চাহিদা পূরণের জন্য (ডাল, তেল, চিনি, ছোলা, খেজুর ও পেঁয়াজ ইত্যাদি) আগাম কার্যক্রম নেওয়া হয়েছে বলে বৈঠকে জানানো হয়।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন সংস্থার প্রধানসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি