1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
খামার পর্যায়ে দক্ষতা ও আয় বৃদ্ধি নিশ্চিত করতে ব্র্যাকের খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত হরিপুরে জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত নীলফামারীতে আরডিবি ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ চরফ্যাশনে ক্যান্সারে আক্রান্ত কলেজছাত্র রায়হানের মৃত্যু / স্বজনদের ফাঁসাতে মিথ্যা হয়রানির অভিযোগ নবীনগরে গভীর রাতে বসতঘরে অগ্নিসংযোগ নীলফামারীতে গাঁজাসহ ১ মাদক কারবারী গ্রেফতার শিরখাড়া ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী সবুজ বাঘা ফুলতলা উপজেলা শ্রেষ্ঠ কাবস্কাউট শিক্ষক নির্বাচিত শিউলী খাতুন কেশবপুরে সাংবাদিক রাজীবকে গালিগালাজ; প্রতিবাদে মানবন্ধন মাদারীপুরে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

শিগগিরই ভারতে পর্যটন ভিসা চালু হবে : হাইকমিশনার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৮ অক্টোবর, ২০২০

শিগগিরই ভারতে পর্যটন ভিসা চালু হবে : হাইকমিশনার

নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত এয়ার বাবল চুক্তির আওতায় পর্যটক ছাড়া অন্য সব শ্রেণিতে যাত্রী পরিবহন শুরু হয়েছে। খুব শিগগির পর্যটকদের জন্য ভারতীয় ভিসা দেয়া হবে।

ঢাকায় ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বুধবার এয়ার বাবলের আওতায় চেন্নাই ও কলকাতা রুটে ফ্লাইট শুরুর উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এ তথ্য জানান।

বাংলাদেশ ও ভারতের মধ্যে সই হওয়া এয়ার বাবল চুক্তির অধীনে ইউএস-বাংলা এয়ারলাইনস বুধবার থেকে ঢাকা-চেন্নাই-ঢাকা, চট্টগ্রাম-চেন্নাই-চট্টগ্রাম ও ঢাকা-কলকাতা-ঢাকা রুটে নির্ধারিত ফ্লাইট পরিচালনা শুরু করেছে।

ভারতীয় হাইকমিশনার বলেন, মহামারীর কারণে ভিসা কড়াকাড়ি করা হয়েছিল। ভারতীয় ভিসা সেবা সর্বোচ্চ পর্যায়ে ফিরিয়ে আনতে হাইকমিশনের পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করা হবে।

বাংলাদেশ থেকে যারা ভারত যেতে আগ্রহী, তারা যাতে যেতে পারেন সেই চেষ্টা করছি। আমরা শিগগির পর্যটন ভিসা চালু করতে যাচ্ছি। এ মুহূর্তে পর্যটন ছাড়া অন্য সব শ্রেণিতে ভারতীয় ভিসা চালু রয়েছে।

পর্যটন ভিসা কবে থেকে চালু হবে জানতে চাইলে বিক্রম দোরাইস্বামী বলেন, এ মুহূর্তে ভিসার যথেষ্ট চাহিদা রয়েছে। আশা করছি পর্যটন ভিসা দ্রুত চালু হবে। নির্দিষ্ট কোনো সময়ের কথা বলতে পারছি না।

প্রতিদিন গড়ে কত ভারতীয় ভিসা দেয়া হয়, এমন এক প্রশ্নের উত্তরে তিনি জানান, ঢাকায় ভারতীয় হাইকমিশন থেকে গড়ে সাত থেকে ১০ হাজার ভিসা দেয়া হতো। করোনাভাইরাসের সময়ে তা এক হাজারে নেমে এসেছে। পুরোদমে ভিসা সেবা দিতে ভারতীয় হাইকমিশন তৈরি রয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ভবনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান। সভাপতিত্ব করেন ইউএস-বাংলা এয়ারলাইনসের চিফ এক্সিকিউটিভ অফিসার ক্যাপ্টেন শিকদার মেজবাহউদ্দিন আহমেদ।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি