1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

যশোরে অর্ধকোটি টাকার স্বর্ণের বারসহ পাচারকারী গ্রেফতার

যশোর
  • আপডেট : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

যশোরে অর্ধকোটি টাকার দুটি স্বর্ণের বারসহ আবু সাইদ (৪১) নামে এক পাচারকারিকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৫৪ লাখ ৮ হাজার ৮২৮ টাকা।বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১০টার দিকে সদর উপজেলার দাইতলা ব্রিজ এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়। গ্রেফতার আবু সাইদ মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কালিনগর গ্রামের বাসিন্দা।৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকীর স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিজিবির একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানার দাইতলা ব্রিজ এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে আবু সাইদকে আটক করা হয়। পরে তার কোমরে বিশেষভাবে লুকানো অবস্থায় ২৩৩ দশমিক ২৯ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি