যশোরে অর্ধকোটি টাকার দুটি স্বর্ণের বারসহ আবু সাইদ (৪১) নামে এক পাচারকারিকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৫৪ লাখ ৮ হাজার ৮২৮ টাকা।বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১০টার দিকে সদর উপজেলার দাইতলা ব্রিজ এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়। গ্রেফতার আবু সাইদ মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কালিনগর গ্রামের বাসিন্দা।৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকীর স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিজিবির একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানার দাইতলা ব্রিজ এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে আবু সাইদকে আটক করা হয়। পরে তার কোমরে বিশেষভাবে লুকানো অবস্থায় ২৩৩ দশমিক ২৯ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]