1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
খামার পর্যায়ে দক্ষতা ও আয় বৃদ্ধি নিশ্চিত করতে ব্র্যাকের খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত হরিপুরে জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত নীলফামারীতে আরডিবি ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ চরফ্যাশনে ক্যান্সারে আক্রান্ত কলেজছাত্র রায়হানের মৃত্যু / স্বজনদের ফাঁসাতে মিথ্যা হয়রানির অভিযোগ নবীনগরে গভীর রাতে বসতঘরে অগ্নিসংযোগ নীলফামারীতে গাঁজাসহ ১ মাদক কারবারী গ্রেফতার শিরখাড়া ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী সবুজ বাঘা ফুলতলা উপজেলা শ্রেষ্ঠ কাবস্কাউট শিক্ষক নির্বাচিত শিউলী খাতুন কেশবপুরে সাংবাদিক রাজীবকে গালিগালাজ; প্রতিবাদে মানবন্ধন মাদারীপুরে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

প্রস্তাব পেয়েও যেসব সুপারহিট সিনেমা ছেড়ে দিয়েছেন দীপিকা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩ মে, ২০২১

বলিউডের বিউটি কুইন দীপিকা পাড়ুকোন৷ তার অভিনয় গুণ নিয়ে নতুন করে বলার কিছু নেই। দুর্দান্ত অভিনয় দিয়ে সিনেমাপ্রেমিদের মাঝে আকাশচুম্বী জনপ্রিয়তা তৈরি করে নিয়েছেন।

বেছে কাজ করার ক্ষেত্রে সুনাম আছে দীপিকার৷ শুধুমাত্র জনপ্রিয় তারকার সঙ্গে স্ক্রিন শেয়ার নয়, সিনেমার গল্প থেকে শুরু করে নানা দিক বিবেচনা করে সিনেমায় নাম লেখান এই অভিনেত্রী।

তার প্রমাণ বেশ কিছু সিনেমা থেকে সরে যাওয়া৷ শুধুমাত্র গল্প ও চরিত্র ভালো লাগেনি বলে শাহরুখ-সালমানের সিনেমাসহ প্রত্যখান করেছেন হলিউডের জনপ্রিয় সিনেমাও। সেসব ছবি পরবর্তীতে সুপারহিট হয়েছে।

জাব তাক হে জান
শাহরুখের বিপরীতে জনপ্রিয় এই সিনেমা থেকে নিজেকে কেন সরিয়ে নিয়েছিলেন দীপিকা সে বিষয়ে আজও অব্দি মুখ খুলেননি তিনি। তবে গুঞ্জন রয়েছে সিনেমাটিতে দীপিকার অন্তর্ভূক্তি নিয়ে প্রশ্ন তুলেছিলেন আরেক নায়িকা ক্যাটরিনা কাইফ। কারণ হিসেবে তিনি কিছু বলেননি৷ তবে বলিউডের রঙিন পাতায় গুঞ্জন ছিলো ক্যাটরিনার সাবেক প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে তখন দীপিকার প্রেম চলছিলো। তাই তিনি দীপিকাকে একই সিনেমায় মেনে নিতে রাজি ছিলেন না। দীপিকাও একই কারণে ছবিটিকে ‘না’ বলে দিয়েছিলেন। তাই তার পরিবর্তে সেই সিনেমায় অনুশকাকে বেছে নেন যশ চোপড়া।

ধুম থ্রি
আমিরের বিপরীতে ধুম সিরিজের শেষ কিস্তিতেও জায়গা পেয়েছিলেন দীপিকা। তবে সেই সময় যশ রাজ ফিল্মসের সঙ্গে সম্পর্ক খারাপ থাকায় সিনেমাটিতে নাম লেখাননি তিনি। সেই সিনেমাতে দীপিকার পরিবর্তে জায়গা মেলে ক্যাটরিনার।

কিক
সালমানের কিক সিনেমার একটি আইটেম গানে ডাক মিলেছিল এই বিউটি কুইনের। তবে সেই সময় শাহরুখের হ্যাপি নিউ ইয়ারে অভিনয়ের কারণে সালমানের বিপরীতে প্রস্তাব ফিরিয়ে দিতে হয়েছিলেন দীপিকা।

রয়
সিনেমায় দীপিকা-রণবীরের রসায়নের খবর সবার জানা। জনপ্রিয় এই জুটি একসঙ্গে উপহার দিয়েছেন অনেক জনপ্রিয় সিনেমা। তবে রয় সিনেমায় রণবীরের বিপরীতে প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন দীপিকা। শুধুমাত্র তার মনমতো গল্প না হওয়ায়। এরপর সিনেমাটিতে দীপিকার বদলে জায়গা পান শ্রীলঙ্কার সুন্দরী জ্যাকুলিন।

ফাস্ট এন্ড ফিউরিয়াস
হলিউডে দীপিকার অভিষেক ২০১৭ সালে। তবে এর বছর খানেক আগেই হলিউড সিনেমায় প্রস্তাব পেয়েছিলেন দীপিকা এবং সেই সিনেমাটি ছিল দুনিয়ার অন্যতম জনপ্রিয় সিরিজ ফাস্ট এন্ড ফিউরিয়াসের সপ্তম কিস্তি। তবে সিনেমাটিতে রাজি হননি দীপিকা। এর কারণ হিসেবে গণমাধ্যমকে জানিয়েছিলেন, সে সময় রাম-লীলা সিনেমার অভিনয়ে ব্যস্ত তিনি। একটি সিনেমাকে মাঝ পথে ফেলে অন্য সিনেমা শুরু করাটাকে অপেশাদারি আচরণ মনে করেছেন তিনি৷ তাই হলিউডের বিগ বাজেটের সিনেমাকেও ‘না’ বলে দেন।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি