1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বুধবার, ১০ জুন ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
হরিপুরে জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত নীলফামারীতে আরডিবি ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ চরফ্যাশনে ক্যান্সারে আক্রান্ত কলেজছাত্র রায়হানের মৃত্যু / স্বজনদের ফাঁসাতে মিথ্যা হয়রানির অভিযোগ নবীনগরে গভীর রাতে বসতঘরে অগ্নিসংযোগ নীলফামারীতে গাঁজাসহ ১ মাদক কারবারী গ্রেফতার শিরখাড়া ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী সবুজ বাঘা ফুলতলা উপজেলা শ্রেষ্ঠ কাবস্কাউট শিক্ষক নির্বাচিত শিউলী খাতুন কেশবপুরে সাংবাদিক রাজীবকে গালিগালাজ; প্রতিবাদে মানবন্ধন মাদারীপুরে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার রাণীশংকৈলে চার বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা

পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৯ জানুয়ারি, ২০২২

ইংল্যান্ড-আফগানিস্তানের পর সেমিফাইনালে নাম লিখালো অস্ট্রেলিয়া। পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে রীতিমতো বিধ্বস্ত করে সেমিতে উঠল অস্ট্রেলিয়ান যুবারা। পাকিস্তানকে তারা হারিয়েছে ১১৯ রানের বিশাল ব্যবধানে।

অ্যান্টিগার নর্থ সাউন্ডে স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে অনুষ্ঠিত তৃতীয় কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার করা ২৭৬ রানের জবাবে পাকিস্তান অলআউট হয়ে যায় মাত্র ১৫৭ রানে।

টস জিতে অস্ট্রেলিয়াকেই প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান পাকিস্তান যুবাদের অধিনায়ক কাসিম আকরাম। ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতেই ম্যাচের নিয়ন্ত্রন নেয় অস্ট্রেলিয়া। ক্যাম্পবেল কেলাওয়ে এবং টিগ উইলি মিলে গড়েন ৮৬ রানের জুটি। ক্যাম্পবেল কিলাওয়ে আউট হন ৪৭ রান করে।

তিনি আউট হওয়ার পর শতাধিক রানের জুটি গড়েন টিগ উইলি এবং কোরি মিলার। টিগ উইলি খেলেন ৭১ রানের ইনিংস। কোরি মিলার খেলেন ৬৪ রানের ইনিংস। ১০১ রানের জুটি গড়ে বিচ্ছিন্ন হন এ দু’জন।

এরপর অধিনায়ক কুপার কনোলি ৩৩ রান, এইডেন কাহিল ১৮ এবং উইলিয়াম সালজম্যান করেন ২৫ রান। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ২৭৬ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়ান যুবারা।

জবাব দিতে নেমে প্রথম থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে শুরু করে পাকিস্তান। মেহরান মুমতাজ করেন সর্বোচ্চ ২৯ রান। আবদুল ফাসিহ করেন ২৮ এবং ইরফান খান করেন ২৭ রান। ৩৫.১ ওভারে অলআউট হওয়ার আগে পাকিস্তান স্কোরবোর্ডে জমা করে মাত্র ১৫৭ রান।

অস্ট্রেলিয়ার হয়ে ৩ উইকেট নেন উইলিয়াম সালজম্যান। ২টি করে উইকেট নেন জ্যাক সিনফিল্ড এবং টম হুইটনি। ১টি করে উইকেট নেন জ্যাক নিসবেট ও এইডেন কাহিল।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি