1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
খামার পর্যায়ে দক্ষতা ও আয় বৃদ্ধি নিশ্চিত করতে ব্র্যাকের খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত হরিপুরে জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত নীলফামারীতে আরডিবি ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ চরফ্যাশনে ক্যান্সারে আক্রান্ত কলেজছাত্র রায়হানের মৃত্যু / স্বজনদের ফাঁসাতে মিথ্যা হয়রানির অভিযোগ নবীনগরে গভীর রাতে বসতঘরে অগ্নিসংযোগ নীলফামারীতে গাঁজাসহ ১ মাদক কারবারী গ্রেফতার শিরখাড়া ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী সবুজ বাঘা ফুলতলা উপজেলা শ্রেষ্ঠ কাবস্কাউট শিক্ষক নির্বাচিত শিউলী খাতুন কেশবপুরে সাংবাদিক রাজীবকে গালিগালাজ; প্রতিবাদে মানবন্ধন মাদারীপুরে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

নভেম্বরেই টি-টোয়েন্টি দিয়ে ফিরছেন সাকিব

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০

নভেম্বরেই টি-টোয়েন্টি দিয়ে ফিরছেন সাকিব

স্পোর্টস ডেস্ক
তিন সপ্তাহও বাকি নেই। এরপরই নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে সাকিব আল হাসানের। এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে এর পরই মাঠে ফিরতে পারবেন সাকিব।

বিশ্বসেরা এই অলরাউন্ডারের কিন্তু টেস্ট দিয়েই মাঠে ফেরার সম্ভাবনা ছিল। শ্রীলঙ্কার সঙ্গে স্থগিত হওয়া টেস্ট সিরিজেই সাকিবকে খেলানোর ইচ্ছা ছিল বিসিবির। ২৯ তারিখ থেকে নিষেধাজ্ঞামুক্ত হচ্ছেন তিনি। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের ইচ্ছা ছিল, সাকিবকে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলাবেন।

সে লক্ষ্যে সেপ্টেম্বরের শুরুতে দেশে ফিরে বিকেএসপিতে নিবিড় অনুশীলন শুরু করেছিলেন তিনি। দুই কোচ নাজমুল আবেদিন ফাহিম এবং সালাউদ্দিনের তত্ত্বাবধানে বিকেএসপিতে সাকিব কীভাবে অনুশীলন করেছেন, তা কাক-পক্ষিও জানে না।

কিন্তু এরই মধ্যে যখন শ্রীলঙ্কা সফর বাতিল হলো, তখন সাকিব আর দেশে বসে থাকলেন না। ফিরে গেলেন মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। সেখানে রয়েছেন তার স্ত্রী এবং দুই কন্যা। তাদের কাছেই ফিরে গেছেন সাকিব।

এরই মধ্যে আজ বিসিবি সভাপতি ঘোষণা দিলেন, মধ্য নভেম্বরে পাঁচ দলকে নিয়ে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি লিগ। বিসিবি সভাপতি নাজুমল হাসান পাপন বলেন, ‘অবশ্যই এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলবেন সাকিব।’

বিসিবি সভাপতি এখনও নিশ্চিত নন, পাঁচ দলের ওই টি-টোয়েন্টি টুর্নামেন্ট করপোরেট লিগ নাকি বিসিবি লিগ। মাশরাফির প্রসঙ্গ আসার পর বিসিবি বিগ বস জানিয়েছিলেন, সামনের তিন দলের ওয়ানডে টুর্নামেন্ট নয়, নেক্সট এভেইলেবল টুর্নামেন্টেই খেলবেন মাশরাফি।

সেই নেক্সট এভেইলেবল টুর্নামেন্ট সম্পর্কে জানাতে গিয়ে পাপন বলেন, ‘পাঁচ দলকে নিয়ে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি। এটা কি করপোরেট লিগ হবে নাকি গত বিপিএলের মতো বিসিবির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হবে, এটা আমি বলতে পারছি না। বিষয়টা এখনও চূড়ান্ত হয়নি।’

কথাবার্তা চলছে কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে- এটা জানিয়ে পাপন বলেন, ‘তিনটা করপোরেট হাউজের সঙ্গে কথা হচ্ছে। তারা কোনো না কোনোভাবে বোর্ডের সাথে জড়িত। তারা রাজি। এমনও হতে পারে, বোর্ড এবং করপোরেট হাউজগুলোকে নিয়ে একটা টুর্নামেন্ট হবে।’

বিসিবি সভাপতি জানিয়েছেন, পাঁচ দলকে নিয়ে টুর্নামেন্ট শুরু হবে মধ্য নভেম্বরে। বিদেশি ক্রিকেটারও খেলতে পারে সেখানে। প্রতিটি দলে ১৫ জন করে ৭৫ জন খেলোয়াড়কে খেলার সুযোগ করে দিতে পারি। বিদেশি নেব কি নেব না পরে বসে ঠিক করবো।

বিসিবি সভাপতি জানান, এই পাঁচ দলের টুর্নামেন্টে খেলবেন সাকিব এবং এই টুর্নামেন্ট দিয়েই ক্রিকেটে ফেরা হবে তার।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি