1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সমালোচনায় পিছু ছাড়ছে না’ দিরাই ডাক বাংলো’র কর্মচারী ধনো’র বাগেরহাটের কচুয়ায় ঘোড়া মার্কার পক্ষে জনস্রোত: সেলিম ‎ দিঘলিয়ায় নৌবাহিনীর অভিযানে নারী মাদক ব্যবসায়ী আটক কুষ্টিয়া দৌলতপুরে দুর্ঘটনায় সপ্তম শ্রেণির দুই শিক্ষার্থী নিহত মেহেরপুরের ‎গাংনীতে সেনা অভিযানে দেশী পিস্তল ও গুলি উদ্ধার কুয়াকাটা জনপদকে সন্ত্রাস মাদকমুক্ত করা হবে- মোশাররফ বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর অফিসে হুমকি, সন্ধ্যায় হামলা চুয়াডাঙ্গায় নির্বাচনি নিরাপত্তায় বিজিবি মোতায়েন চাঁদপুরে মডার্ন শিশু একাডেমির কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কালিয়ায় সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা সভা

নড়াইলে বিএনপি নেতাকে হত্যায় ৬ জনের যাবজ্জীবন

রাসেল শেখ, কালিয়া উপজেলা প্রতিনিধি
  • আপডেট : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

রাসেল শেখ,কালিয়া নড়াইল প্রতিনিধি:নড়াইল জেলার কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের দেওয়াডাঙ্গা গ্রামের বিএনপির দপ্তর সম্পাদক মাসুদ রানার হত্যার ঘটনায় একই উপজেলার পুরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কাজল মোল্লাসহ ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি আরও ১১ জনকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেওয় আদালত ।

সোমবার (২৫ আগস্ট) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রফিকুল ইসলাম রায় ঘোষণা করেন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন মো. কাজল মোল্লা, সেতু মোল্লা, লিংকু শেখ, সিরাজুল ইসলাম ওরফে শিপুল মোল্লা, লিঠু মোল্লা ও তপু খান ওরফে হাশিব খান। তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিভিন্ন মেয়াদের কারাদণ্ডপ্রাপ্ত ১১ জনের মধ্যে প্রথম সাত জন—তৈয়েবুর গাজী, হুমায়ুন মোল্লা, লিমন মোল্লা, হৃদয় খান, টনি মোল্লা, সোহাগ মোল্লা ও হাসমত মোল্ল্যা—প্রত্যেকে ১০ বছরের কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড; অনাদায়ে ১ মাসের সশ্রম কারাদণ্ড। বাকি চার জন—নজরুল মোল্লা, রবি মোল্লা, আবুজর মোল্লা ও সম্রাট মোল্ল্যা—প্রত্যেকে এক বছরের কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে ৭ দিনের সশ্রম কারাদণ্ড ভোগ করবেন।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় ২১ জনকে খালাস দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী ডালিয়া পারভীন বিষয়টি নিশ্চিত করেছেন।

রায় ঘোষণার পর নিহতের স্বজন ও হামলায় ভুক্তভোগীরা বিচারকের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। তারা আদালতে বিভিন্ন স্লোগান দেন এবং নিহতের ন্যায়বিচার দাবি করেন।

প্রসঙ্গত, পাঁচ বছর আগে মাসুদ রানাকে প্রতিপক্ষ নির্মমভাবে হত্যা করে। বাদীপক্ষের আবেদনের প্রেক্ষিতে মামলাটি নড়াইল আদালত থেকে ঢাকার দ্রুত ট্রাইব্যুনাল আদালতে স্থানান্তর করা হয়।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি