1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

জয়পুরহাটে শিক্ষার্থীকে বলাৎকার; মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

শিরোমণি ডেস্ক রিপোর্ট
  • আপডেট : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

দৈনিক শিরোমণি ডেস্ক রিপোর্ট: জয়পুরহাটে এক শিশু (৮) শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ফরিদ জামান (২৩) নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে র‌্যাব। এর আগে গত বুধবার রাত ১১টার দিকে নওগাঁর মহাদেবপুর উপজেলার রাইগাঁ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ফরিদ নওগাঁর মহাদেবপুর উপজেলার মহেশপুর গ্রামের মোবারক হোসেনের ছেলে ও জয়পুরহাটের একটি স্থানীয় মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক। র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযুক্ত শিক্ষক গত ছয় মাস ধরে ভয়ভীতি দেখিয়ে ওই শিশু শিক্ষার্থীকে বিভিন্ন সময় বলাৎকার করে আসছিলেন। গত ২৬শে ফেব্রুয়ারি ভোর ৪টার দিকে মাদ্রাসা ও এতিমখানার একটি কক্ষে ঘুমন্ত ওই শিশুকে ডেকে তুলে জোরপূর্বক বলাৎকার করেন। এতে শিশুটি অসুস্থ হয়ে পড়ে।

ওইদিন সন্ধ্যায় শিশুটি তার মাকে বিস্তারিত জানায়। পরে অভিযুক্ত শিক্ষকের কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন। জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার নুরুল হুদা জানান, গ্রেপ্তারকৃত আসামিকে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

জয়পুরহাট থানার সাব-ইন্সপেক্টর (নি.) মেহেদী আলম জানান, গ্রেপ্তারকৃত আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি