দৈনিক শিরোমণি ডেস্ক রিপোর্ট: জয়পুরহাটে এক শিশু (৮) শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ফরিদ জামান (২৩) নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে র্যাব। এর আগে গত বুধবার রাত ১১টার দিকে নওগাঁর মহাদেবপুর উপজেলার রাইগাঁ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ফরিদ নওগাঁর মহাদেবপুর উপজেলার মহেশপুর গ্রামের মোবারক হোসেনের ছেলে ও জয়পুরহাটের একটি স্থানীয় মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক। র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযুক্ত শিক্ষক গত ছয় মাস ধরে ভয়ভীতি দেখিয়ে ওই শিশু শিক্ষার্থীকে বিভিন্ন সময় বলাৎকার করে আসছিলেন। গত ২৬শে ফেব্রুয়ারি ভোর ৪টার দিকে মাদ্রাসা ও এতিমখানার একটি কক্ষে ঘুমন্ত ওই শিশুকে ডেকে তুলে জোরপূর্বক বলাৎকার করেন। এতে শিশুটি অসুস্থ হয়ে পড়ে।
জয়পুরহাট থানার সাব-ইন্সপেক্টর (নি.) মেহেদী আলম জানান, গ্রেপ্তারকৃত আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]