1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
খামার পর্যায়ে দক্ষতা ও আয় বৃদ্ধি নিশ্চিত করতে ব্র্যাকের খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত হরিপুরে জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত নীলফামারীতে আরডিবি ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ চরফ্যাশনে ক্যান্সারে আক্রান্ত কলেজছাত্র রায়হানের মৃত্যু / স্বজনদের ফাঁসাতে মিথ্যা হয়রানির অভিযোগ নবীনগরে গভীর রাতে বসতঘরে অগ্নিসংযোগ নীলফামারীতে গাঁজাসহ ১ মাদক কারবারী গ্রেফতার শিরখাড়া ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী সবুজ বাঘা ফুলতলা উপজেলা শ্রেষ্ঠ কাবস্কাউট শিক্ষক নির্বাচিত শিউলী খাতুন কেশবপুরে সাংবাদিক রাজীবকে গালিগালাজ; প্রতিবাদে মানবন্ধন মাদারীপুরে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

চকরিয়ায় ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ২০ একর বনভূমি উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০

চকরিয়ায় ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ২০ একর বনভূমি উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়ায় অভিযান চালিয়ে প্রায় ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অন্তত ২০ একর বনভূমিও উদ্ধার করা হয়। কক্সবাজার উত্তর বন বিভাগের ফুলছড়ী রেঞ্জ আওতাধীন জুমনগর ও মেদাকচ্ছপিয়া এলাকায়। মঙ্গলবার (১ ডিসেম্বর) বিকেল চারটা পর্যন্ত এ অভিযান চালানো হয়। বন বিভাগের সহায়তায় চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. তানভীর হোসাইন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানে ফাঁসিয়াখালী রেঞ্জ ও ফুলছড়ী রেঞ্জের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা মাজহারুল ইসলাম, ফুলছড়ী বিট কর্মকর্তা আকরাম হোসেন, ডুলাহাজারা বিট কর্মকর্তা ইলিয়াস হোসাইনসহ উভয় রেঞ্জের সকল বিট কর্মকর্তা, ভিলেজার ও চকরিয়া থানার একদল পুলিশ উপস্থিত ছিলেন।
ফুলছড়ি ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, ‘মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যান ও ফুলছড়ী বিটের জুমনগর এলাকায় বনভূমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করছিল ভূমিদস্যুরা। এ খবর পেয়ে চকরিয়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় মোবাইলকোর্ট অভিযান পরিচালনা করা হয়। এসময় ১৫-২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রায় ২০ একর বনভূমি উদ্ধার করা হয়েছে।’
চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. তানভীর হোসাইন বলেন, ‘ফুলছড়ী রেঞ্জের জুমনগর ও মেদাকচ্ছপিয়া এলাকায় প্রায় ২০ একর পাহাড়ী বনভূমির গাছপালা এবং পাহাড় কেটে অবৈধভাবে ১৫-২০ টি স্থাপনা নির্মাণ করে ভূমিদস্যুরা৷ বনবিভাগের সহায়তায় মোবাইলকোর্ট অভিযানে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘সরকারি বনভূমি থেকে এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।’

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি