1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে হাসপাতাল ভাঙচুর নবীনগরে সাংবাদিককে তালাবদ্ধ করে রাখার অভিযোগ এলাকার জনপ্রিয় মুখ। স্থানীয়রা ভালোবেসে ডাকেন “বানি ভাই” নামে : মেহেরপুরে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ: ‘এসো হে বৈশাখ’-এর সুরে মুখরিত জনগণের সমস্যা সমাধান ও উন্নয়নের অঙ্গীকার সোনারগাঁওয়ে ছাত্রদল নেতার ওপর সন্ত্রাসী হামলা, পঙ্গুতে ভর্তি লক্ষ্মীপুর রায়পুরে মাদকের ছোবল বিপথগামী হচ্ছে তরুণ প্রজন্ম কিশোরগঞ্জে ভিসা প্রতারক চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার ডিমলায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ নীলফামারীতে বাংলাদেশ-চীন মৈত্রী জেনারেল হাসপাতাল প্রকল্প পরিদর্শন

করোনার প্রভাব কাটিয়ে উঠছে অর্থনীতি, প্রবৃদ্ধি হবে ৬.৮ শতাংশ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০

করোনার প্রভাব কাটিয়ে উঠছে অর্থনীতি, প্রবৃদ্ধি হবে ৬.৮ শতাংশ

নিজস্ব প্রতিবেদক : চলতি অর্থবছরে (২০২০-২০২১) বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি হতে পারে ৬ দশমিক ৮ শতাংশ। এ সময় মূল্যস্ফীতি হতে পারে ৫ দশমিক ৫ শতাংশ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) তাদের ‘এশীয় ডেভেলপমেন্ট আউটলুক (এডিও) ২০২০’ এর হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
যদিও এর আগে গত ১৮ জুন এডিবি তাদের এক পূর্বাভাস প্রতিবেদনে জানিয়েছিল, ২০২০-২০২১ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হতে পারে ৭ দশমিক ৫ শতাংশ। আর এ সময়ে মূল্যস্ফীতি হতে পারে ৫ দশমিক ৬ শতাংশ। অর্থাৎ জুনের পূর্বাভাসের সঙ্গে আজকের পূর্বাভাসের তুলনায় বাংলাদেশের প্রবৃদ্ধি দশমিক ৭ শতাংশ অবনতি হয়েছে এবং মূল্যস্ফীতির উন্নতি হয়েছে দশমিক ১ শতাংশ।
গত ১১ জুন সংসদে বাজেটে ২০২০-২১ অর্থবছরের জিডিপির প্রবৃদ্ধি ৮ দশমকি ২ শতাংশ নির্ধারণ করা হয়। বাংলাদেশ সরকার ও এডিবির বিপরীতে বিশ্বব্যাংক তাদের পূর্বাভাসে বলেছে, চলতি অর্থবছরে দেশের জিডিপির প্রবৃদ্ধি হবে মাত্র ১ শতাংশ।
হালনাগাদ করা জিডিপি সম্পর্কে বাংলাদেশে নিযুক্ত এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বলেছেন, ‘বাংলাদেশের অর্থনীতি করোনার প্রভাব কাটিয়ে উঠছে। স্বাস্থ্য ও করোনা ব্যবস্থাপনায় ব্যাপক চাপ সত্ত্বেও অর্থনৈতিক প্রণোদনা, সামাজিক নিরাপত্তা, দরিদ্র ও ঝুঁকিতে থাকা মানুষদের মৌলিক প্রয়োজনসহ খাদ্যদ্রব্য পৌঁছে দিয়ে সরকার দেশের অর্থনীতিকে ভালোভাবে সচল রাখতে সক্ষম হয়েছে। বর্তমানে রফতানি ও রেমিট্যান্স প্রবাহ এবং সামষ্টিক অর্থনীতির ব্যবস্থাপনা করোনা মোকাবিলা করে অর্থনীতিকে ভালো করতে সহযোগিতা করেছে।’
তিনি আরও বলেন, ‘রফতানি ও রেমিট্যান্সের বৃদ্ধিকে আমরা স্বাগত জানাই। আশা করি, বাংলাদেশের এই অগ্রগতি টেকসই হবে। যার ফলে আমরা যে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি, তা অর্জন সম্ভব হবে।’
করোনা মোকাবিলা ও অর্থনীতিকে পুনরুদ্ধারে বাংলাদেশকে ইতোমধ্যে ৬০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ এবং ৪ দশমিক ৪ মিলিয়ন ডলার অনুদান দিয়েছে এডিবি।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি