1

মেহেরপুর সাহিত্য পরিষদে আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকীতে স্মারক কাব্যগ্রন্থ “ঠিকানা”র মোড়ক উন্মোচনের অনুষ্ঠান বাস্তবায়ন করার উপলক্ষে মেহেরপুর সাহিত্য পরিষদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(১৮জানুয়ারি-২০২১ইং) সন্ধ্যা সাড়ে ছয়টার সময় মেহেরপুর সাহিত্য পরিষদের নিজেস্ব কার্যালয়ে নুরুল আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মেহেরপুর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক নুর আলম এর সঞ্চালনায়

বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকীতে স্মারক কাব্যগ্রন্থ “ঠিকানা”র মোড়ক উন্মোচনের অনুষ্ঠান বাস্তবায়ন আলোচনা সভাতে উপস্থিত ছিলেন- মীর রওশন আলী মনা, নাসির উদ্দিন, আতাউর রহমান, আবু লায়েচ লাভলু, মোহাম্মদ বরকত আলী, উবাদুর রহমান, এস এম এ মান্নান, আবুল হাসেম, বদরুদ্দোজা বিশ্বাস, এম.সোহেল রানা প্রমূখ।