1

র‌্যাবের হাতে ফেনসিডিল সহ নারী আটক

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ

রবিবার রাতে মহেশপুরে ফেনসিডিল সহ এক নারী মাদক ব্যবসায়ী আটক করেছে ঝিনাইদহ র‌্যাব-৬

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার কামাল উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে নারী মাদক ব্যবসায়ী উজ্জলপুর গ্রামের ইমরানের স্ত্রী রাফেজা খাতুন(২০) কে ২৫ বোতল ফেনসিডিল সহ তার বাড়ি থেকে আটক করা হয়।  মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, এ ব্যাপারে মাদক আইনে মামলা হয়েছে। সোমবার সকালে আসামী জেল-হাজতে প্রেরন করা হয়েছে।