১০ নং বাঁশতলী ইউনিয়ন বাসিকে জানাই নববর্ষের প্রানঢালা শুভেচ্ছাঃ হাওলাদার আবু তালেব

(শেখ সাগর আহমেদ/ বাগেরহাট জেলা)
রামপালের ১০ নং ইউনিয়ন বাসিকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাওলাদার আবু তালেব।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন রামপাল মংলার উন্নয়নের অগ্রদুত জনাব আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক করোনা মহামারীর এই দুঃসময়ে আমাদের সাথে ছিলেন সর্বক্ষণ। এই কঠিন সময়েও তিনি আমাদের সর্বক্ষণিক পাশে ছিলেন। তাই তাকে আজ হৃদয়ের অন্তর স্থল থেকে ধন্যবাদ জানাই
শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন বর্তমান সরকারের মেগা প্রকল্পের সফলতার কথা
তিনি আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রী দক্ষিণ বাংলার ব্যাপক উন্নয়ন প্রসার ঘটিয়েছেন এবং আরো উন্নয়ন সাধিত করার লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন, তাই তার সাথে আমাদের কাজ করে দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
সবশেষে তিনি জানান, আমি বাঁশতলী ইউনিয়ন বাসীর সাথে আছি, আমি তাদের সুখ-দুঃখের সাথী হয়ে তাদের পাসে থাকতে চাই। তাই আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি, সেই সাথে বাঁশতলী ইউনিয়ন বাসীদের কে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন।