কাঁচপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

মোঃ মামুন, নারায়ণগঞ্জ প্রতিনিধি :বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের নির্দেশনাক্রমে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন সালু এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিকের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ মিছিলে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানা, ইউনিয়ন ও ওয়ার্ড থেকে স্বেচ্ছাসেবক দলের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদ জানান।
কাঁচপুর এলাকায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে বিক্ষোভ মিছিলটি উৎসবমুখর ও প্রতিবাদী পরিবেশ সৃষ্টি করে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ প্রতিবাদে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে অংশ নেন।
কর্মসূচিতে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ ছাড়াও জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।