1

মেহেরপুর জেনারেল হাসপাতালের উন্নয়নে কাজ করবে জেলা বিএনপি:

 

জুলফিকার রহমান
মেহেরপুর প্রতিনিধি:

মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। শুক্রবার সকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসানের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় অ্যাডভোকেট কামরুল হাসান বলেন, মেহেরপুর জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে নিয়মিত তদারকি করা হবে। হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে জেলা বিএনপির পক্ষ থেকে দুজন সুইপার দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। হাসপাতালকে নতুনভাবে সাজানোর পাশাপাশি রোগী ও তাঁদের স্বজনদের ভোগান্তি ও হয়রানি কমাতে কাজ করবে জেলা বিএনপি।

তিনি আরও বলেন, হাসপাতালে দালালদের দৌরাত্ম্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। রোগীরা যেন নির্বিঘ্নে চিকিৎসাসেবা পান এবং কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে লক্ষ্যে জেলা বিএনপি কাজ করে যাবে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জনগণের পাশে বিএনপি ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন, রোমানা আহমেদ, সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ ফয়েজ মোহাম্মদ, সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনা এবং জেলা জাসাসের সদস্যসচিব এ বাকা বিল্লাহসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।