1

নবীনগরে পুকুরে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু

আলামিন.নবীনগর উপজেলা প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুকুরের পানিতে ডুবে ১৯ মাস বয়সী যমজ দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) সকালে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের মেরকুটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা ওই গ্রামের সৌদি আরবপ্রবাসী আক্কাস মিয়ার ছেলে মো. হুজাইফা ও মো. আকরাম।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশে ফুটবল নিয়ে খেলছিল দুই ভাই। একপর্যায়ে বলটি পুকুরে পড়ে গেলে তা তুলতে গিয়ে দুজনই পানিতে তলিয়ে যায়। পরে এক পথচারী তাদের ভাসমান মরদেহ দেখে পরিবারকে খবর দেন। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদুল আলম চৌধুরী জানান, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের মাধ্যমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।