1

রৌমারীতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু-৫ আহত-১

আব্দুল খালেক রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:কুড়িগ্রাম জেলার রৌমারীতে ধানবোঝাই ট্রাক ও যাত্রীবাহী ইজিবাইক সংঘর্ষে ৫ জনের মৃত্যু । শনিবার (১৭ অক্টোবর) ২০২৬ বেলা ২ টার দিকে রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙ্গী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে,ধানবোঝাই ট্রাকটি রৌমারী থেকে ছেড়ে আশুগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল। অন্যদিকে রৌমারীর দিকে আসতে ছিল যাত্রীবাহি একটি ইজিবাইক শিবেরডাঙ্গী এলাকায় ট্রাকটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের যাএী তিনজন নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দু”জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে রয়েছেন রৌমারীর চতলাকান্দা এলাকার শহিদুল ইসলাম (প্রভাষক) এ-র ছেলে রিশাদ (১২), মেয়ে তুবা (৭) এবং স্ত্রী লিপি আক্তার(৩২),এ ছাড়াও কর্তিমারী মাষ্টার পাড়া এলাকার মো. বাদলের স্ত্রী শরীফা (৪৬) নিহত এবং মেয়ে বৃষ্টি আক্তার( ৮) আহত হয় । নিহত ব্যক্তি ইজিবাইক চালক, তাঁর পরিচয় খনো শনাক্ত করা সম্ভব হয়নি।

দুর্ঘটনার পর ট্রাকচালক পলাতক। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও রৌমারী থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাসেল কবিরও ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাসেল কবির জানান, দুর্ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। নিহত ইজিবাইক চালকের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
মোঃ আব্দুল খালেক