নবীনগরে ‘মিরপুর স্বপ্নযাত্রা ফাউন্ডেশন’-এর মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

আলামিন,নবীনগর উপজেলা প্রতিনিধি:শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে আজ শনিবার(১০/১০) সকাল ১০টায় অনুষ্ঠিত হয়ে গেল ‘মিরপুর স্বপ্নযাত্রা ফাউন্ডেশন’ আয়োজিত মেধা বৃত্তি পরীক্ষা-২০২৬।উপজেলার পূর্ব অঞ্চলের ছয়টি ইউনিয়নের কেজি স্কুল ও প্রাথমিক বিদ্যালয়সহ মোট ২৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৪৮২ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করে। মিরপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অত্যন্ত আনন্দঘন ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়।
পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন নবীনগর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, সাংবাদিক সাইদুল আলম সোরফ এবং বিএনপি নেতা ও ফতেহপুর কমলাকান্ত গুরুচরণ উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি আবুল হাসানাত আলম রাজিব ভূঁইয়া ও নূরনগর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোহাম্মদ হেদায়েত উল্লাহ। কেন্দ্র পরিদর্শন শেষে তারা শ্রেণিকক্ষে পরীক্ষার্থীদের মনোযোগের প্রশংসা করার পাশাপাশি কেন্দ্রের বাইরে বিপুলসংখ্যক অভিভাবক ও শিক্ষকের উপস্থিতির ভূয়সী প্রশংসা করেন।
আয়োজকদের পক্ষ থেকে ফাউন্ডেশনের প্রতিনিধিরা জানান, সমাজকে মাদকমুক্ত রাখা, শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলা এবং শিক্ষার আলো সর্বত্র ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই তরুণদের সাথে নিয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে প্রতিবছর নিয়মিতভাবে এই মেধা বৃত্তি পরীক্ষা আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
উৎসবমুখর পরিবেশে এমন চমৎকার একটি আয়োজনের জন্য স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী আয়োজকদের আন্তরিক ধন্যবাদ ও সাধুবাদ জানিয়েছেন।এ সময় ফাউন্ডেশনের প্রতিষ্ঠিতা রুমন সরকার,গোলাম মুস্তফা,মাইনুূদ্দীন সরকার, সুবুর খান আতিফ, সজিব সরকার,আলম,রাহিমসহ বিভিন্ন ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
পরীক্ষার কেন্দ্র সচিবের দায়িত্ব ছিলেন মিরপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহাদাত হোসেন শাহীন ও হল সুপার ছিলেন নাসিরুদ্দিন।