চরশিমলা মসজিদে দুটি কেচি গেট দিলেন তারেক খাঁন

গোপালপুর প্রতিনিধি:
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ৪ নং নগদাশিমলা ইউনিয়নের চরশিমলা মধ্যপাড়া জামে মসজিদে নিরাপত্তার জন্য দুটি কেচি গেট প্রদান করা হয়েছে।
শুক্রবার অত্র ইউনিয়ন পরিষদে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী তারিকুল ইসলাম খান (তারেক) নিজ অর্থায়নে গেট দুটি দেন। এ সময় মসজিদ কমিটির সভাপতি মাওলানা মো. শরাফত উল্লাহ, সাধারণ সম্পাদক মো. আখতারুজ্জামান মাস্টারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মুসল্লিরা উপস্থিত ছিলেন।
মসজিদ কমিটি সূত্রে জানা গেছে, এর আগেও মসজিদের উন্নয়নকাজে তারিকুল ইসলাম খান সহযোগিতা করেছেন।
তারিকুল ইসলাম খান বলেন, আমি বিগত দিনেও মানুষের সাহায্য-সহযোগিতা করেছি এবং এখনো করে যাচ্ছি। ভবিষ্যতেও ইনশাআল্লাহ মানুষের পাশে থেকে সেবা করে যাব। পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখব। পরে মসজিদের উন্নতি ও দেশবাসীর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।