1

পিজেএফ এর সভাপতি নাবিল সাধারণ সম্পাদক আমিনুল

দৈনিক শিরোমণি নিজস্ব প্রতিবেদক:ঢাকায় কর্মরত পটুয়াখালী জেলার সাংবাদিকদের সংগঠন ‘পটুয়াখালী জার্নালিস্টস ফোরাম (পিজেএফ), ঢাকার বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও ২০২৬-২০২৮ দ্বি-বার্ষিক মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

‎‎নির্বাচনের হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাভিশনের নির্বাহী সম্পাদক বদরুল আলম নাবিল এবং বিনা প্রতিদ্বন্দিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার আমিনুল ইসলাম।

‎‎শুক্রবার ঢাকা রিপোটার্স ইউনিটির ক্র্যাব মিলনায়তনে বিকেল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত এই নির্বাচন অনুষ্ঠিত হয়। পিজেএফের মোট সদস্য ১১৩ জনের মধ্যে নিবন্ধিত ভোটার ছিলেন ৭৪ জন। ভোট দিয়েছেন ৬৭ জন। সভাপতি পদে ১ টি ভোট বাতিল হয়েছে এবং ১ জন ভোটার সভাপতি পদে কোন প্রার্থীকে ভোট প্রদান করেননি।

এছাড়া কমিটিতে বিনা প্রতিদ্বন্দিতায় সহ-সভাপতি পদে বাংলাদেশের আলো পত্রিকার যুগ্ম বার্তা সম্পাদক জাওহার ইকবাল খান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক এদিনের ব্যবস্থাপনা সম্পাদক শহীদ রানা, অর্থ সম্পাদক পদে দর্পণ প্রতিদিনের বার্তা সম্পাদক গনেশ চন্দ্র হাওলাদার, সাংগঠনিক সম্পাদক পদে দেশ টিভির স্টাফ রিপোর্টার মো. তাইমুন ইসলাম রায়হান, দপ্তর সম্পাদক পদে দ্য ডেইলি কান্ট্রি টুডের সাব-এডিটর মো. আসাদুজ্জামান (সজীব) নির্বাচিত হয়েছেন।

সভাপতি পদে বাংলাভিশন ডিজিটাল প্ল্যাটফরম এর নির্বাহী সম্পাদক বদরুল আলম নাবিল ৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, আরেক সভাপতি প্রার্থী ভোরের কাগজের সিনিয়র রিপোর্টার হরলাল রায় সাগর পেয়েছেন ৩০ ভোট।

প্রচার-প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক পদে দেশ টিভির সিনিয়র রিপোর্টার তাইফুর রহমান তুহিন ৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী দৈনিক মুক্ত খবর স্পেশাল করেসপন্ডেন্ট মো. রেজাউল করিম পেয়েছেন ২৭ ভোট।‎

এ ছাড়া ৫ টি নির্বাহী সদস্য পদে ক্রমবিন্যাসের জন্য ভোট হয়েছে। সব্বোর্চ্চ ৪৬ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন একুশে টেভিশনের রিপোর্টার মো. আরিফুল ইসলাম, দ্বিতীয় সর্ব্বোচ্চ ৪৩ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন দৈনিক এদিনের রিপোর্টার মোহাম্মদ কামরুল হাসান (শিশির), দৈনিক সরেজমিন বার্তার স্টাফ রিপোর্টার রিপন হাওলাদার পেয়েছেন ৩৪ ভোট , অপরাধ চিত্র পত্রিকার নির্বাহী সম্পাদক আলমগীর হোসেন পেয়েছেন ৩০ ভোট এবং চ্যানেল ওয়ানের ডেপুটি ইনপুট এডিটর শারমিন আজাদ পেয়েছেন ১৯ ভোট।

‎পাঁচ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মাওলানা মো. রুহুল আমিন, নির্বাচন কমিশনার আকন আবদুল মান্নান, ফোরকান আহমদ, মুহাম্মদ আনোয়ারুল হক (গাযী আনোয়ার) ও তুহিন হাওলাদার নির্বাচন পরিচালনা ও ফলাফল ঘোষণা করেন।

‎‎এর আগে মোঃ সহিদুল ইসলাম রানার সভাপতিত্বে ও সাইখুল ইসলাম উজ্জ্বলের সঞ্চালনায় সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।