1

নীলফামারীর ডিমলায় ভিডিপি-টিডিপি মৌলিক প্রশিক্ষণ

তাজমুল ইসলাম, ডিমলা উপজেলা প্রতিনিধি আজ, ২৭ শে আগস্ট ২০২৬ ইং তারিখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১০ দিনব্যাপী ভিডিপি-টিডিপি মৌলিক প্রশিক্ষণ (পুরুষ-মহিলা)- ১ম ধাপে উক্ত মৌলিক প্রশিক্ষণে মোট ৬৪ জন প্রশিক্ষণার্থী সফলভাবে এ প্রশিক্ষণ সমাপ্ত করেছেন।

নীলফামারী জেলার ডিমলা উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ের অধীনে ১০ নং পূর্ব ছাতনাই ইউনিয়নের ছাতনাই কলোনী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমাপনী দিনে সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জনাব মোঃ ফারুক হোসেন। উক্ত সমাপনী অনুষ্ঠানে উপজেলা প্রশিক্ষক জনাব মোঃ মনিরুজ্জামান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা প্রশিক্ষিকা জনাব মোছাঃ নুরতাজ খাতুন সহ ইউনিয়ন ভিডিপি দলনেতা মোঃ সাইফুল ইসলাম, ইউনিয়ন ভিডিপি দলনেত্রী মোছাঃ রোজিনা আক্তার। *বাহিনীর মহাপরিচালক মহোদয়ের প্রত্যক্ষ নির্দেশনায় আয়োজিত এই প্রশিক্ষণের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো তৃণমূল পর্যায়ে আনসার ভিডিপি সদস্যদের সুসংগঠিত করা, দেশরক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা চেতনাকে আরও সুদৃঢ় করা।

অভিজ্ঞ প্রশিক্ষক মণ্ডলীর তত্ত্বাবধানে প্রশিক্ষণার্থীরা আসন্ন জাতীয় নির্বাচনসহ জাতীয় যেকোন প্রয়োজনে স্বেচ্ছাশ্রমে অংশগ্রহণের বাস্তবমুখী অনুশীলন সম্পন্ন করে। তরুণ প্রজন্মকে নীতি-নৈতিকতা, মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে সুশৃঙ্খল নাগরিক হিসেবে গড়ে তোলাই এ প্রশিক্ষণের অন্যতম উদ্দেশ্য। এছাড়া অতিথি বক্তাদের দিকনির্দেশনামূলক বক্তব্য শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট প্রদান করেন প্রধান অতিথি উপজেলা কর্মকর্তা জনাব মোঃ ফারুক হোসেন। সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীরা সার্টিফিকেট হাতে নিয়ে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে একযোগে দীপ্তকন্ঠে জাতীয় সেবায় আত্মনিয়োগের শপথ বাক্য পাঠ করান উপজেলা প্রশিক্ষক জনাব মোঃ মনিরুজ্জামান ।