নোয়াখালী বেগমগঞ্জে আগস্ট মাসের ২২ দিনে ছয়টি গুলিবর্ষণ

চলতি আগস্ট মাসের ২২ দিনে ছয়টি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে নোয়াখালীর বেগমগঞ্জে। এসব ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন অন্তত ১১ জন। গুলিবিদ্ধদের মধ্যে স্কুলশিক্ষক, রাজনৈতিক নেতা ও ব্যবসায়ী রয়েছেন। পরপর এত ঘটনা ঘটলেও এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি কেউ। উদ্ধার হয়নি কোনো অবৈধ অস্ত্রও।
উপজেলার আলাইয়ারপুর, গোপালপুর, চৌমুহনী পৌর হকার্স মার্কেট ও বাংলাবাজারে পরপর গুলিবর্ষণের ঘটনাগুলো ঘটেছে। এসব সন্ত্রাসী ঘটনার সুনির্দিষ্ট কারণ, দায়ী ব্যক্তি ও অস্ত্রের উৎস সম্পর্কে পুলিশ সুস্পষ্ট কোনো ধারণা দিতে পারেনি।
তবে আক্রান্ত ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, আধিপত্য বিস্তার, পূর্বশত্রুতা ও রাজনৈতিক বিরোধই এসব সন্ত্রাসী ঘটনার কারণ।