1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
নরসিংদীর মনোহরদীতে অটোচালককে কুপিয়ে হত্যা - দৈনিক শিরোমনি | shiromoni.com
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
নারায়ণগঞ্জে জামদানীর নকশা বৈচিত্র্য ও রং বিন্যাস শীর্ষক কর্মশালা নরসিংদীর মনোহরদীতে অটোচালককে কুপিয়ে হত্যা নান্দাইলে মসজিদের ওয়াকফ সম্পত্তি, আয়-ব্যয়ের হিসাব নিয়ে প্রশ্ন মুন্সীগঞ্জ গজারিয়ায় ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় নিহত ১ যশোর থেকে নিষিদ্ধ সিরাপসহ তিন মাদক পাচারকারী আটক কুমিল্লায় চাল পাচারের অভিযোগে বিএনপি নেতাকে বহিষ্কার খুলনা থেকে অন্য জেলায় সার পাচারের চেষ্টা ব্যবসায়ীকে জরিমানা ময়মনসিংহে গ্যাস সংকট: ২০ কারখানার শ্রমিকদের ছুটি জলাবদ্ধতা থেকে মুক্তি পেল সাদিপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটালীপাড়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ

নরসিংদীর মনোহরদীতে অটোচালককে কুপিয়ে হত্যা

নরসিংদী জেলা প্রতিনিধি
  • আপডেট : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
Spread the love

নরসিংদীর মনোহরদীতে বাড়ির ভেতরে প্রবেশ করে আকাশ মিয়া (২৫) নামে এক অটোচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২২ আগস্ট) সকালে উপজেলার দৌলতপুর ইউনিয়নের কীর্তিবাসদী গ্রামে এ ঘটনা ঘটে। কী কারণে ও কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা নিশ্চিত হতে পারেননি পরিবারের সদস্যরা।

নিহত আকাশ মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের কীর্তিবাসদী গ্রামের কৃষক আফতাব উদ্দিনের ছেলে। তিনি এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন।নিহত আকাশের বাবা আফতাব উদ্দিন বলেন, আমাদের ঘরের একপাশে গরু ও অন্য পাশে আকাশ থাকতেন। ভোরে আমি ঘুম থেকে উঠে ঘরটির সামনে গিয়ে গরু বের করে দেওয়ার জন্য ডাকাডাকি করি। আকাশ ঘুম-ঘুম চোখে গরুটি বের করে দিয়ে আবার ঘুমিয়ে পড়ে। ওই সময় আমি গরু নিয়ে মাঠে চলে যাই ও আকাশের মা তার বোনের বাড়িতে যায়। সকাল ৯টার দিকে আমরা বাড়িতে এসে দেখি, ওই ঘরের দরজা খোলা ও ভেতর থেকে গোঙানির শব্দ আসছে। পরে দৌড়ে ঘরে গিয়ে দেখি আকাশের ডান চোখের ওপরের অংশে কোপানো হয়েছে, আর মাথা ফেটে রক্ত বের হচ্ছে। আকাশ শুধু গোঙাচ্ছে, কিছুই বলতে পারছে না। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আমরা দ্রুত তাকে নিয়ে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে মনোহরদী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর তার মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।মনোহরদী থানার উপ-পরিদর্শক আবেদ আলী বলেন, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ওই যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে কে বা কারা কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন তা জানা যায়নি। পুলিশের তদন্ত চলছে, এ হত্যাকাণ্ডের রহস্য দ্রুতই বের হয়ে আসবে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares