চট্টগ্রাময়ে শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি দুই সহযোগী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি শহিদুল ইসলাম বুইশ্যার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১০ আগস্ট) রাত আড়াইটার দিকে চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন- মো. নাঈম ইসলাম সাকিব (২৬) ও মো. রাহাত (২৪)। চান্দগাঁও থানা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানায়, চান্দগাঁও থানার অভিযানে শহিদুল ইসলাম বুইশ্যার অন্যতম সহযোগী হিসেবে উল্লেখ করা নাঈম ইসলাম সাকিব ও রাহাতকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নাঈম ইসলাম সাকিবের বিরুদ্ধে চান্দগাঁও থানায় পৃথক তিনটি মামলা রয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে চান্দগাঁও থানায় করা মামলায় দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।