1

রৌমারীতে ধর্ষণের চেষ্টায় এক ইউপি সদস্য গ্রেপ্তার

আব্দুল খালেক,রৌমারী উপজেলা প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে এক মালদ্বীপ প্রবাসীর স্ত্রীকে (৩৭ ) ধর্ষণের চেষ্টার অভিযোগে জাকির হোসেন (৪০) নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে রৌমারী থানা পুলিশ। রোববার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের পূর্ব কাউয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার বিকালে ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে রৌমারী থানায় একটি মামলা দায়ের করেন।

গ্রেপ্তার জাকির হোসেন দাঁতভাঙ্গা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য এবং ওই ইউনিয়নের তেকানী গ্রামের সোহরাব হোসেনের ছেলে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই নারীর স্বামী দীর্ঘ আট বছর ধরে মালদ্বীপে রয়েছেন। ইউপি সদস্য জাকির হোসেন দীর্ঘদিন ধরে ওই নারীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সালিশ-বৈঠক হলেও জাকির ক্ষিপ্ত হয়ে ওঠেন।রোববার দিবাগত রাত ৩টার দিকে ওই নারী ঘরের বাইরে ওয়াশরুমে গেলে ওত পেতে থাকা হোসেন গোপনে তার শয়নকক্ষে প্রবেশ করেন। নারীটি ঘরে ফিরলে জাকির তাকে ঝাপটে ধরে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় ধস্তাধস্তির একপর্যায়ে নারীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ইউপি সদস্যকে হাতেনাতে আটক করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে গ্রেপ্তার করে।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে মামলা করেছেন এবং অভিযুক্ত ইউপি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সকালে তাকে জেলহাজতে পাঠানো হবে।