1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
যশোরে ৩ প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা - দৈনিক শিরোমনি | shiromoni.com
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
নারায়ণগঞ্জে জামদানীর নকশা বৈচিত্র্য ও রং বিন্যাস শীর্ষক কর্মশালা নরসিংদীর মনোহরদীতে অটোচালককে কুপিয়ে হত্যা নান্দাইলে মসজিদের ওয়াকফ সম্পত্তি, আয়-ব্যয়ের হিসাব নিয়ে প্রশ্ন মুন্সীগঞ্জ গজারিয়ায় ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় নিহত ১ যশোর থেকে নিষিদ্ধ সিরাপসহ তিন মাদক পাচারকারী আটক কুমিল্লায় চাল পাচারের অভিযোগে বিএনপি নেতাকে বহিষ্কার খুলনা থেকে অন্য জেলায় সার পাচারের চেষ্টা ব্যবসায়ীকে জরিমানা ময়মনসিংহে গ্যাস সংকট: ২০ কারখানার শ্রমিকদের ছুটি জলাবদ্ধতা থেকে মুক্তি পেল সাদিপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটালীপাড়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ

যশোরে ৩ প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা

শিরোমণি ডেস্ক রিপোর্ট
  • আপডেট : বুধবার, ১১ মার্চ, ২০২৬
Spread the love

রমজান উপলক্ষে বাজার তদারকির অংশ হিসেবে বিশেষ টাস্কফোর্স অভিযান চালিয়ে যশোরে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় ধারাবাহিক অভিযান এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ায় সংস্থাটির কার্যক্রম স্থানীয়দের প্রশংসা কুড়াচ্ছে বলে জানা গেছে।মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত যশোর শহরের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে শহরের নিউ মার্কেট এলাকার চৌধুরী কিচেন-এর ব্যবস্থাপক মো. সোহেল রানাকে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য সংরক্ষণ, বিদেশি পণ্যের মোড়কে আমদানিকারকের মূল্য ট্যাগ না থাকা এবং নিষিদ্ধ এনার্জি ড্রিংক বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করার দায়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় ১০ হাজার ও ৩৭ ধারায় আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।এছাড়া দড়াটানা মোড় এলাকার নিউ ভৈরব হোটেল-এর ব্যবস্থাপক মনিরুলকে দইয়ের ওজনে কম দেওয়ার অপরাধে একই আইনের ৪৬ ধারায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।অন্যদিকে শহরের এইচ এম এম রোডে অবস্থিত ঝিলিক নামের একটি অভিজাত থ্রি-পিস ও কাপড়ের দোকানের ব্যবস্থাপক মো. বজলুর রহমানকে ভোক্তাকে যথাযথ ক্রয় ভাউচার না দেওয়া এবং বিদেশি থ্রি-পিসের ক্রয় ভাউচার প্রদর্শন করতে না পারায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।এসময় মুজিব সড়কের একটি আড়ৎকে ভোক্তাদের কাছে প্রতিশ্রুত পণ্য সঠিকভাবে সরবরাহ করার নির্দেশনা দেওয়া হয়।অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক মো.সেলিমুজ্জামান। এসময় নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুর রহমান, সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা কিশোর কুমার সাহা, ক্যাব সদস্যসহ জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares